গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মেনু

কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা করা উচিত নয়: হাসান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:১৫ এএম ২০২৬
কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা করা উচিত নয়: হাসান
ছবি

ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্ট। সেখানে মঞ্চে গান গাওয়ার সময় কিংবদন্তি সংগীতশিল্পী হাসানের সঙ্গে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। 

হঠাৎ দর্শকসারি থেকে ছোড়া একটি পানির বোতল হাসানের মাথায় আঘাত করে। অপ্রত্যাশিত এই ঘটনায় এক মুহূর্তের জন্য থমকে যায় পরিবেশ। তবে পরিস্থিতি সামলে আবারও গানে ফিরেন এই গুণী শিল্পী।

 


ওই মুহূর্তের ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। অনেকেই একে সংগীতাঙ্গনের জন্য ন্যাক্কারজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন। 

 

সংগীতাঙ্গনে এ ঘটনায় যখন অস্থিরতা চলছে, এমতাবস্থায় যেন বিতর্ক বাড়াতে চাইলেন না হাসান। 

 

বরং ঘটনাটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান তিনি। পাশাপাশি শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন এই গুণী শিল্পী। 

 

শুক্রবার দিবাগত রাতে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন হাসান। তিনি লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। 

 

বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’


শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টিও জোর দিয়ে তিনি আরও লেখেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। 

কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান। 

 

কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’ 

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করার প্রবণতা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করে হাসান। তিনি লেখেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। 

 

বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়। শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। 

তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব।’ হাসানের এই বক্তব্যের পর সামাজিকমাধ্যমে তার প্রতি সমর্থন জানিয়েছেন ভক্ত ও সংগীতাঙ্গনের অনেকেই। 

 

আবার অনেকেই মন্তব্যে আক্ষেপ প্রকাশ করেন। কেউ কেউ ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং শিল্পীর প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

ডিসি/আপ্র/০৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভুলগুলো না হলে জীবন আরও স্মুথ হতে পারত: শাকিব খান
০৮ আগস্ট ২০২৬

ভুলগুলো না হলে জীবন আরও স্মুথ হতে পারত: শাকিব খান

প্রেম, বিয়ে, সংসার ও বাবা হওয়া—সব কিছু মিলিয়ে শাকিব খানের ব্যক্তিজীবন বরাবরই ছিল ভক্ত ও দর্শকদের আগ্...

‘লাপাত্তা’য় ব্যস্ত নুসরাত ফারিয়া
০৮ আগস্ট ২০২৬

‘লাপাত্তা’য় ব্যস্ত নুসরাত ফারিয়া

বিরতি শেষে ফের ব্যস্ত হয়ে উঠেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার পাশাপাশি এবার ওটিটিতেও নতুন কাজ...

‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
০৮ আগস্ট ২০২৬

‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর

গত এক বছর সিনেমাতেই মনোযোগী জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। টিভি নাটকের অভিনেত্রীদের মধ্যে তিনিই একের...

কেন বিয়ে করবেন না জানালেন আমিশা প্যাটেল
০৮ আগস্ট ২০২৬

কেন বিয়ে করবেন না জানালেন আমিশা প্যাটেল

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। সম্প্রতি এক্সে প্রশ্নোত্তর পর্বে তিনি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে