গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশি দর্শকদের হতাশ না করার প্রতিশ্রুতি মধুমিতার

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:১৩ এএম ২০২৬
বাংলাদেশি দর্শকদের হতাশ না করার প্রতিশ্রুতি মধুমিতার
ছবি

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। পরিচালক মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলী’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তার। এ উপলক্ষে বাংলাদেশি দর্শকদের নিরাশ না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মধুমিতা বলেন, দর্শকদের আগ্রহ ও ভালোবাসা তাকে একই সঙ্গে আনন্দিত এবং দায়িত্বশীল করে তুলেছে। তিনি বলেন, ছবিটি মুক্তির পর দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে যাবেন, তাই তাদের কোনোভাবেই নিরাশ করতে চান না।

নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, চরিত্রটিতে ভালো ও খারাপের মধ্যকার সূক্ষ্ম পার্থক্য ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ রয়েছে। সামান্য ভুলও চরিত্রের উপস্থাপনায় বড় প্রভাব ফেলতে পারে। তাই এটি তার জন্য একটি বড় দায়িত্ব।

বাংলাদেশে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া মধুমিতা বলেন, বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক নতুন নয়। এখানকার মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরেই ভালোবাসা পেয়ে আসছেন। এমনকি তার ইনস্টাগ্রাম পেজও বাংলাদেশের এক ভক্ত তৈরি করে দিয়েছিলেন। তার ভাষায়, বাংলাদেশেই তাকে সবচেয়ে বেশি মানুষ চেনেন।

বাংলাদেশে এসে কাচ্চি বিরিয়ানি, ইলিশ পোলাও ও চিকেন ঘি রোস্ট খাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি। পাশাপাশি দেশে ফেরার আগে ফুচকার স্বাদ নেওয়ার পরিকল্পনার কথাও বলেন।

কেন ‘গুলশানের চামেলী’ সিনেমায় অভিনয়ে রাজি হয়েছেন— এমন প্রশ্নের জবাবে মধুমিতা বলেন, প্রথমে সিনেমার নাম শুনে চরিত্রটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। পরে গল্প পড়ে এবং নির্মাতার বর্ণনা শুনে তিনি উপলব্ধি করেন, এমন ভিন্নধর্মী চরিত্রের মাধ্যমেই বাংলাদেশের চলচ্চিত্রে তার যাত্রা শুরু হওয়া উচিত।

‘গুলশানের চামেলী’ সিনেমায় মধুমিতা সরকারের পাশাপাশি অভিনয় করছেন আজমেরী হক বাঁধন, আমিন খান, ওমর সানী, রোজিনা ও আশীষ খন্দকারসহ আরো অনেকে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।

এসি/আপ্র/০২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই