গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৯ পিএম, ১৮ জুন ২০২৬ | আপডেট: ০৩:২৯ এএম ২০২৬
ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
ছবি

ছবি সংগৃহীত

স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী (নিয়ামত উল্লাহ ভুঁইয়া) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

জানা গেছে, ২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

এর আগে, একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

মামলাটির পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

এসি/আপ্র/১৮/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মৌসুমীর জন্মদিনে ওমর সানী, বললেন ‘শেষ মেগাস্টার’
০৩ নভেম্বর ২০২৬

মৌসুমীর জন্মদিনে ওমর সানী, বললেন ‘শেষ মেগাস্টার’

ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। গত শতকের নব্বইয়ের দশকের গোড়ার দিকে বড় পর্দায় অভি...

নাচ-গানে শিল্পকলার মঞ্চ মাতালেন বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা
০৩ নভেম্বর ২০২৬

নাচ-গানে শিল্পকলার মঞ্চ মাতালেন বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে নাচ, গান ও আবৃত্তির পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেছেন বিশেষ চাহিদাসম্...

পারিবারিক বিনোদনে জনপ্রিয়তার শীর্ষে তাহসানের শো
০২ নভেম্বর ২০২৬

পারিবারিক বিনোদনে জনপ্রিয়তার শীর্ষে তাহসানের শো

 টেলিভিশন ও ডিজিটাল বিনোদনে এক নতুন ইতিহাস সৃষ্টি করে সফলভাবে সমাপ্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় প...

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল
০২ নভেম্বর ২০২৬

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে প্রিয় অভিনেতা-অভিনেত্রীর প্রেম, সম্পর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই