গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অভিনয়ের কঠিন জীবনেই নিজেকে খুঁজছেন ভাবনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২০ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৯:৩৯ এএম ২০২৬
অভিনয়ের কঠিন জীবনেই নিজেকে খুঁজছেন ভাবনা
ছবি

আশনা হাবিব ভাবনা -ছবি সংগৃহীত

যাত্রাশিল্পের বাস্তবতা ও একজন শিল্পীর ভেতরের দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এ ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। চরিত্রটি ঘিরে নিজের অভিজ্ঞতা, মানসিক টানাপোড়েন ও প্রস্তুতির কথা তিনি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নির্মাতা আসিফ ইসলামের এই চলচ্চিত্রের ট্রেলার সম্প্রতি প্রকাশ পেয়েছে। সিনেমাটিতে যাত্রাশিল্পের ঐতিহ্যবাহী ও জটিল বাস্তবতাকে পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মূল চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের স্বাভাবিক শারীরিক অভ্যাস ও নৃত্যশৈলীর সঙ্গে নতুনভাবে মানিয়ে নেওয়াই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই জানিয়েছেন ভাবনা।

তিনি লেখেন, লুক টেস্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত চরিত্র নির্মাণের পুরো প্রক্রিয়াটি ছিল দীর্ঘ ও চিন্তাপূর্ণ। শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে বেড়ে ওঠা একজন শিল্পীর জন্য যাত্রার ভিন্ন নাচ ও অভিব্যক্তি গ্রহণ করা সহজ ছিল না। একই সঙ্গে সমাজের দৃষ্টিভঙ্গি ও দর্শকের প্রত্যাশা নিয়েও কাজ করতে হয়েছে তাকে।

ভাবনা আরো জানান, শুরুতে এই চরিত্রে কাজ করা নিয়ে দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত তিনি চরিত্রটির ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। নির্মাতার সঙ্গে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে চরিত্রটি ধীরে ধীরে গড়ে ওঠে।

চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে আলোচনায় এসেছে। ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আর্টকোর বিভাগে নির্বাচিত হয়ে প্রদর্শিত হয়েছে এটি, যা দেশের চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

অভিনয়ের প্রতি নিজের অবস্থান স্পষ্ট করে ভাবনা লিখেছেন, তিনি অভিনেতা হিসেবেই জীবন কাটাতে চান এবং সেই পথ যত কঠিনই হোক, সেটিকেই গ্রহণ করেছেন। তার ভাষায়, তিনি প্রতিযোগিতার ভিড়ে থাকতে চান না; বরং চরিত্রের মধ্যেই নিজের অস্তিত্ব খুঁজে নিতে চান। 
সানা/ডিসি/আপ্র/১৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘জেলার ২’ সিনেমার ঝলক, নজর কাড়লেন বিদ্যা বালান
২৬ সেপ্টেম্বর ২০২৬

‘জেলার ২’ সিনেমার ঝলক, নজর কাড়লেন বিদ্যা বালান

প্রেক্ষাগৃহে এখনো আসেনি ভারতীয় সিনেমা ‘জেলার ২’, তবে এর ঝলকেই দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন অভিনেত্র...

মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তাসনুভা তিশা
২৬ সেপ্টেম্বর ২০২৬

মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তাসনুভা তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। চার দিন আগে হৃদরোগে আক...

দুই দশক পর ফিরছে শাহরুখের ‘ম্যায় হুঁ না’!
২৬ সেপ্টেম্বর ২০২৬

দুই দশক পর ফিরছে শাহরুখের ‘ম্যায় হুঁ না’!

ফারহা খানের নির্দেশনায় ২০০৪ সালে নির্মিত হয়েছিল সেই বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘ম্যায় হুঁ না’। এক কল...

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
২৬ সেপ্টেম্বর ২০২৬

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

তারকাদের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও রূপ-সৌন্দর্য নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। প্রিয় তারকাকে ঘ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই