গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

‘ঢাকা ১২০৫’-এ ভাবনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০২ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ০৬:২৯ এএম ২০২৬
‘ঢাকা ১২০৫’-এ ভাবনা
ছবি

ছবি সংগৃহীত

নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নতুন সিনেমা ‘ঢাকা ১২০৫’ নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা ওয়ালিদ আহমেদ। সিনেমাটিতে জুটি বেঁধেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন। 

 

সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। ‘ঢাকা ১২০৫’ মূলত ঢাকার ভেতরের জীবনের অচেনা বাস্তবতাকে সিনেমার ভাষায় তুলে ধরা হয়েছে। 

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আয়মন শিমলা, মোহাইমিন ইসলাম গল্প, ড. আফরোজা মোমেন, সুবাইতা, রোমেল, সেঁজুতি, আফিফ খান, রুপম ও জাহিদুল ইসলামসহ আরও অনেকে। 

সিনেমাটিতে র‌্যাপ, রোমান্টিক ও ভিন্নধর্মী একাধিক গান থাকছে। গানের কথা লিখেছেন ওয়ালিদ আহমেদ ও রেজাউর রহমান রিজভী। পুরো সিনেমার আবহ সংগীত পরিচালনা করছেন রুবেল ফ্লাইংকাইটস।


সিনেমা প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ভাবনা ও রাকিবের খুনসুটি এবং সম্পর্কের রসায়ন পুরো সিনেমাজুড়ে দর্শক দেখতে পাবেন। আমরা চেষ্টা করেছি ঢাকার একেবারে ভেতরের গল্পকে সিনেমার ভাষায় তুলে ধরতে। 

 

এই শহরের মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও অদেখা বাস্তবতা মিলিয়ে ‘ঢাকা ১২০৫’ দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হবে। নির্মাতা আরো বলেন, ভাবনা অত্যন্ত নিবেদিত একজন শিল্পী। প্রচণ্ড রোদের মধ্যেও তিনি শুটিং চালিয়ে গেছেন। অন্যদিকে রাকিব যে কোনো চরিত্রে নিজেকে দ্রুত মানিয়ে নিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। 

 

প্রসঙ্গত, এর আগে ওয়ালিদ আহমেদের নির্মিত বিভিন্ন চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। তার ঝুলিতে রয়েছে রাজ কাপুর অ্যাওয়ার্ড ও গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালসহ একাধিক সম্মাননা। ২০২৩ সালে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘মেঘের কপাট’।

 এছাড়া সজল ও সিন্ডিকে নিয়ে নির্মিত সিনেমা ‘জীবনে খেলা’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এদিকে ৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফেরার পর সামাজিকমাধ্যমে ‘ঢাকা ১২০৫’  লিখে একটি পোস্ট দেন ভাবনা। 

পোস্টের সঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ ও সহশিল্পী রাকিব হোসেনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করলে নতুন সিনেমাটি নিয়ে তার ভক্ত অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

 

ডিসি/আপ্র/০৭/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
১১ নভেম্বর ২০২৬

বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নতুন প্রজন্মের কণ্ঠে বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত বিশ্ব সঙ্গীত দিবস আন্তর্জাতিক প...

সাই পল্লবীর মতো সীতা সারা ভারতেও মিলবে না: ধানুশ
১১ নভেম্বর ২০২৬

সাই পল্লবীর মতো সীতা সারা ভারতেও মিলবে না: ধানুশ

‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করে আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণি অভিনেত্রী সাই পল্লবী।...

আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনি ডেপ
১১ নভেম্বর ২০২৬

আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনি ডেপ

প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ। তবে প্রত্যাবর্তনের সিনেমা ‘এবেনেজার’...

ওয়েব সিরিজে ‘অন্যরকম’ চরিত্রে তাসনিয়া ফারিণ
১০ নভেম্বর ২০২৬

ওয়েব সিরিজে ‘অন্যরকম’ চরিত্রে তাসনিয়া ফারিণ

ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ ওটিটিতে বেশ সাফল্য পেয়েছিলেন। তবে মাঝে ব্যস্ত হয়ে পড়েছিলেন সিনেমা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই