গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বক্স অফিসে ঝড় তুলেছে বায়োপিক ‘মাইকেল’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:১১ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:১১ এএম ২০২৬
বক্স অফিসে ঝড় তুলেছে বায়োপিক ‘মাইকেল’
ছবি

মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

সমালোচকরা পাত্তা না দিলেও মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই প্রায় ৩৯ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করে ছবিটি। সপ্তাহান্তে সেই অঙ্ক দাঁড়ায় ৯৫ থেকে ১০০ মিলিয়ন ডলারের মধ্যে; যা সংগীতভিত্তিক জীবনীচিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার পথে। এর আগে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ বা ‘স্ট্রেইট আউটা কম্পটন’ যে মানদণ্ড তৈরি করেছিল, তা সহজেই ছাপিয়ে গেছে এই ছবি।
শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক বাজারেও ছবির দাপট সমান। ৮০টির বেশি দেশে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী আয় ২০০ মিলিয়ন ডলার ছুঁয়ে ফেলেছে। মহামারির পর প্রযোজনা সংস্থা লায়নসগেটের কোনো সিনেমার এটিই সবচেয়ে বড় ওপেনিং, যা স্টুডিওটির জন্য এক বিশাল স্বস্তির বার্তা।
মজার বিষয় হলো, সমালোচকদের প্রতিক্রিয়া পুরোপুরি ইতিবাচক নয়। অনেকেই মনে করছেন, ছবিটি মাইকেল জ্যাকসনের জীবনের বিতর্কিত অধ্যায়গুলো এড়িয়ে গেছে। বিশেষ করে ১৯৯০-এর দশকের অভিযোগগুলো নিয়ে ছবিতে খুব বেশি গভীরে যাওয়া হয়নি। কিন্তু দর্শকের প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন। 
প্রেক্ষাগৃহে দর্শকের নাচ-গানের সঙ্গে গলা মেলানো-সব মিলিয়ে যেন একধরনের উদ্যাপনের আবহ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, এটি শুধু একটি সিনেমা নয়, বরং ‘একটি অভিজ্ঞতা’-একটি নস্টালজিক টাইম মেশিন, যা দর্শককে ফিরিয়ে নিয়ে যায় ‘বিলি জিন’ কিংবা ‘থ্রিলার’-এর যুগে।
ছবিটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকোয়া, যিনি এর আগে ‘দ্য ইকুয়ালাইজার’–এর মতো অ্যাকশন চলচ্চিত্রে সফলতা পেয়েছেন। প্রযোজনায় ছিলেন ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’র গ্রাহাম কিং। আগেরটির মতো এবারও তিনি আরেকটি সফল সংগীত বায়োপিক উপহার দিতে চলেছেন।
সবচেয়ে বড় চমক, ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন। তার পারফরম্যান্স ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে; বিশেষ করে মাইকেলের নাচ, ভঙ্গি ও কণ্ঠস্বর অনুকরণের নিখুঁততার জন্য।
ওই ছবির পথ মোটেও সহজ ছিল না। নির্মাণের মাঝপথে আইনি জটিলতা, তৃতীয় অঙ্ক পুনর্র্নিমাণ-সব মিলিয়ে বাজেট বেড়ে দাঁড়ায় প্রায় ১৫৫ মিলিয়ন ডলারে। এমনকি ছবির একটি বড় অংশ পুনরায় শুট করতে হয়। কারণ বাস্তব জীবনের একটি মামলার প্রসঙ্গ দেখানোর ক্ষেত্রে আইনি বাধা ছিল।
মাইকেল জ্যাকসনের জীবনের বিতর্কিত অধ্যায়-বিশেষ করে ১৯৯৩ সালের অভিযোগ-প্রথমে গল্পে অন্তর্ভুক্ত থাকলেও পরে আইনি জটিলতার কারণে তা বাদ দিতে হয়েছে। ফলে নির্মাতাদের গল্পের ফোকাস সরিয়ে আনতে হয়েছে তার পরিবার, বিশেষ করে বাবা জো জ্যাকসনের সঙ্গে সম্পর্কের দিকে, যা ছবির আবেগঘন স্তরকে আরো গভীর করেছে।
সিনেমাটির নির্মাণপ্রক্রিয়াও ছিল জটিল ও বিতর্কে ঘেরা। এই ছবিতে সংগীতের স্বত্ব, বিশাল কনসার্টের দৃশ্য এবং পুনরায় শুটিং-সব মিলিয়ে খরচ বেড়েছে কয়েক ধাপে; বিশেষ করে ছবির তৃতীয় অংশ নিয়ে বড় পরিবর্তন আনতে হয়েছে। এ জায়গাই ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। কারণ মাইকেল জ্যাকসনের জীবনের আলো-অন্ধকার বুঝতে গেলে তার পারিবারিক সম্পর্ককে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। কঠোর ও নিয়ন্ত্রণমূলক বাবার ছায়া তার শৈশব ও ক্যারিয়ারের ওপর গভীর প্রভাব ফেলেছিল। ছবিটি সেই দিককেই নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছে।
এই সাফল্যের পেছনে কয়েকটি বড় কারণ কাজ করেছে- প্রথমত, মাইকেল জ্যাকসনের বৈশ্বিক জনপ্রিয়তা। তার গান, নাচ, স্টেজ পারফরম্যান্স-সবকিছুই এখনো বহু প্রজন্মকে আকর্ষণ করে। দ্বিতীয়ত, ছবিটি তৈরি হয়েছে একধরনের ‘ফ্যান সার্ভিস’ হিসেবে, যেখানে দর্শক তাদের প্রিয় তারকার উজ্জ্বল দিকগুলোই বেশি দেখতে পায়। তৃতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির প্রচারণা ছিল ব্যাপক। মুক্তির আগেই ট্রেলার ও গানগুলো কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়।
বক্স অফিসের দিকে তাকালে বোঝা যায়, এই ছবির প্রতি দর্শকদের আগ্রহ কতা প্রবল। ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ বা ‘প্রজেক্ট হেল মেরি’ ছবি দুটি ভালো ব্যবসা করলেও ‘মাইকেল’-এর তুলনায় অনেকটাই পিছিয়ে। এটি প্রমাণ করে, শক্তিশালী একটি ব্যক্তিত্বকেন্দ্রিক গল্প এখনো দর্শকদের হলে টানতে পারে।
এই সাফল্যের আরেকটি দিকও আছে। সাম্প্রতিক সময়ে হলিউডে বায়োপিকের প্রতি আগ্রহ বাড়ছে। ফ্রেডি মার্কারি থেকে শুরু করে হিপহপ গ্রুপ-বিভিন্ন শিল্পীর জীবন নিয়ে নির্মিত ছবি দর্শকপ্রিয় হয়েছে। তবে ‘মাইকেল’ সেই ধারার এক উচ্চতর উদাহরণ, যেখানে শুধু একজন শিল্পীর জীবন নয়, বরং পুরো একটি যুগকে পুনর্নির্মাণের চেষ্টা করা হয়েছে।
ওই ছবির সাফল্য শুধু নস্টালজিয়ার ফল, নাকি সত্যিই এক শক্তিশালী চলচ্চিত্র? এর উত্তর সময়ই দেবে। তবে আপাতত নিশ্চিত করে বলা যায়, ‘কিং অব পপ’ রাজত্ব হারাননি। সূত্র: ডেডলাইন।
সানা/আপ্র/২৮/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে