গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সন্তান নাকি স্ত্রী, কে আগে জানালেন রাজ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৩৪ এএম ২০২৬
সন্তান নাকি স্ত্রী, কে আগে জানালেন রাজ
ছবি

ছবি সংগৃহীত

ভারতের টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি নির্মাতা রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। এ দম্পতির সংসার আলো করে জন্ম নিয়েছে দুই সন্তান। এবার স্ত্রী শুভশ্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নির্মাতা রাজ বললেন, ‘সন্তানদের চেয়ে আমার কাছে বউ আগে।’ 

নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’র প্রিমিয়ার অনুষ্ঠানে স্ত্রীর প্রতি প্রেম-ভালোবাসা নিয়ে খোলামেলা কথা বলেন রাজ চক্রবর্তী। এই নির্মাতা বলেন, আমাদের কাছ প্রেম মানে হচ্ছে, আমার আর শুভশ্রীর কোয়ালিটি টাইম কাটানো। 

আমরা অপেক্ষা করি, কখন আমাদের দেখা হবে। আমাদের একটা ‘মি’ টাইম হয়, ‘উই’ টাইমও বলতে পারেন। আমরা দুজন কোথাও ঘুরতে যাই কিংবা লং ড্রাইভে যাই। আমরা গান শুনতে ভালোবাসি, আমরা রেস্তোরাঁয় খেতে ভালোবাসি। 

অনেকরকমভাবে আমরা প্রেম করতে ভালোবাসি।


স্ত্রী শুভশ্রীর প্রতি ভালোবাসা কতটা, তা ব্যাখ্যা করে রাজ চক্রবর্তী বলেন, বাড়ি থেকে দুজন আলাদা আলাদা বের হলাম। সারাদিনে কবার আমরা ‘আই লাভ ইউ, মিস ইউ’ লিখলাম, এটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। 

অবশ্যই এটা হৃদয় থেকে আসে। কাজের জায়গায় খুব ক্লান্ত লাগলে বা কোনো কারণে মন খারাপ হলে, বউয়ের সঙ্গে কথা বললেই ফ্রেশ হয়ে যাই।  সন্তানের চেয়ে স্ত্রীর প্রাধান্য রাজের কাছে আগে। 

তা উল্লেখ করে এই নির্মাতা বলেন, আমি এটা আগেও বলেছি, সন্তানদের চেয়েও আমার কাছে বউ আগে। আর নিজের বউকে যদি কেউ প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। 

যেটাই চাইব, সেটাই হবে। আমাদের কাছে একে-অপরের প্রতি ভালোবাসাই হলো আমাদের শক্তি। দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন রাজ-শুভশ্রী। ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন তারা। 

একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাদের ঘর আলো করে রেখেছে এক পুত্র ও এক কন্যা সন্তান।

 

ডিসি/আপ্র/১৫/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’
১০ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

একসময় ইউটিউবে কোনো একক নাটকের ১০০ কোটি বা এক বিলিয়ন ভিউ পাওয়া ছিল অবিশ্বাস্য কল্পনাকথা। তবে সময় বদলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে