গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:০৩ এএম ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা
ছবি

ছবি সংগৃহীত

ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সেখানে একের পর এক স্টাইলিশ লুকে ধরা দিচ্ছেন তিনি। 

 

কখনো গ্ল্যামারাস, কখনো মিনিমাল লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ছেন এই অভিনেত্রী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন মিথিলা। ছবিগুলোতে তাকে নিউইয়র্কের ম্যানহাটনে কাপলান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেসের সামনের রাস্তায় দেখা গেছে। 

শহরের ব্যস্ত রাস্তার পটভূমিতে তার ফ্যাশনেবল উপস্থিতি ছবিগুলোতে আলাদা মাত্রা যোগ করেছে। ছবিতে মিথিলার পরনে ছিল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্র্যান্ড অ্যালো ইয়োগার কালো স্পোর্টস ব্রা ও একই রঙের লেগিংস। 

এর সঙ্গে কালো চামড়ার জ্যাকেট তার লুকে এনেছে ভিন্নতা। চোখে হলুদ-কালো শেডের সানগ্লাসে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাকে। সব মিলিয়ে তার এই স্ট্রিট স্টাইল নজর কেড়েছে ভক্তদের। 

 

তানজিয়া জামান মিথিলা দেশের মডেলিং ও অভিনয় অঙ্গনের পরিচিত মুখ। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুটও জেতেন এই মডেল।


থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১২০টির বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে সেরা ৩০-এ জায়গা করে নেন মিথিলা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। 

বলিউডের নির্মাতা হায়দার খানের ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। সবশেষ শাকিব খানের সঙ্গে ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন মিথিলা। 

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটিতে আগুন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর এলিনা চরিত্রে দেখা গেছে মিথিলাকে।

ডিসি/আপ্র/২০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!
২০ অক্টোবর ২০২৬

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!

নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। উত্তর...

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার
২০ অক্টোবর ২০২৬

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার

মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রসাধনসামগ্রী ব্যবসায়ী কাইলি জেনার। এবার একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে আলোচ...

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি
২০ অক্টোবর ২০২৬

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

পর্দার অভিনয়ের মানুষ পরীমনি। তবে বেশি আলোচনায় থাকেন ব্যক্তিগত ইস্যুতে। কিছুদিন পরপরই কোনো না কোনো প্...

মাইলসের হামিনের নতুন পথচলা শুরু
২০ অক্টোবর ২০২৬

মাইলসের হামিনের নতুন পথচলা শুরু

এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাইলস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে