গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৩১ এএম ২০২৬
৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রসাধনসামগ্রী ব্যবসায়ী কাইলি জেনার। এবার একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। তবে তার চেয়ে এদিন এই তারকার পরা পোশাক নিয়ে বেশি আলোচনা হচ্ছে। 

রোববার অনুষ্ঠিত ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শোতে একটি অন্তর্বাস পরে হাজির হন কাইলি জেনার। ১৯৯৬ সালে প্রথম এই অন্তর্বাস পরে র‌্যাম্পে হেঁটেছিলেন মডেল ক্লদিয়া শিফার। 

অন্তর্বাসটির মূল্য ৫ কোটি ডলার ১২৩.৬০২ টাকা দরে যা বাংলাদেশি টাকায় প্রায় প্রায় ৬১৮ কোটি টাকা। নকশাকারীর তথ্য অনুযায়ী, অন্তর্বাসটি তৈরি করা হয়েছে ১৮ ক্যারেট সোনা ও ৪ হাজার ৪১০টি হীরা দিয়ে।


বছরের পর বছর ধরে ফ্যান্টাসি ব্রা এই ফ্যাশন শোর অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। সাধারণত এটি পরার সুযোগ পাওয়াকে নির্বাচিত মডেলের জন্য সম্মানজনক অর্জন এবং ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়। 

 

‘দ্য কার্দাশিয়ানস’ অনুষ্ঠানের ২৯ বছর বয়সী জেনারকে এই অন্তর্বাস পরার জন্য নির্বাচিত করায় কিছু ভক্ত আনন্দ প্রকাশ করেছেন। তবে অনেকেই একজন অভিজ্ঞ সুপারমডেলকে এই সুযোগ না দেওয়ায় ব্র্যান্ডটির সমালোচনা করেছেন। 

 

এদিকে এদিন শো দেখতে উপস্থিত ছিলেন টিমোথি শ্যালামে, ক্রিস জেনার ও নিকোল কিডম্যানের মতো তারকারা। 

 

র‌্যাম্পে হাঁটেন জোয়ান স্মলস, ক্যান্ডিস সোয়ানেপোল, পালোমা এলসেসার ও অ্যালেক্স কনসানির মতো মডেলরা। 

 

বেলা হাদিদের হাঁটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছিল ক্যাটসি, মেগান থি স্ট্যালিয়ন ও টেট ম্যাকরায়ের সরাসরি সংগীত পরিবেশনাও।

ডিসি/আপ্র/২০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!
২০ অক্টোবর ২০২৬

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!

নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। উত্তর...

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা
২০ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা

ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সে...

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি
২০ অক্টোবর ২০২৬

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

পর্দার অভিনয়ের মানুষ পরীমনি। তবে বেশি আলোচনায় থাকেন ব্যক্তিগত ইস্যুতে। কিছুদিন পরপরই কোনো না কোনো প্...

মাইলসের হামিনের নতুন পথচলা শুরু
২০ অক্টোবর ২০২৬

মাইলসের হামিনের নতুন পথচলা শুরু

এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাইলস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে