গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

মাইলসের হামিনের নতুন পথচলা শুরু

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:০৩ এএম ২০২৬
মাইলসের হামিনের নতুন পথচলা শুরু
ছবি

ছবি সংগৃহীত

এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ। 

আন্তর্জাতিক এই সংস্থায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ও নিজের অর্জন নিয়ে হামিন আহমেদ বলেন, “ এই অর্জন বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য নিসন্দেহে অনেক আনন্দের। 

নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যে স্বীকৃতি পেলাম, তা বাংলাদেশের জন্যও প্রথম। “এশিয়া-প্যাসিফিকের বিভিন্ন কার্যক্রমে এখন বাংলাদেশের সংগীতস্রষ্টারা যুক্ত হতে পারবেন। তথ্য বিনিময় ও এই আন্তর্জাতিক সহযোগিতা আমাদের সংগীতাঙ্গনের জন্য অবশ্যই ইতিবাচক হবে।” 

সংস্থা এপিএমএর ১১ সদস্যের এই নতুন নির্বাহী কমিটিতে বাংলাদেশ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভারতের প্রতিনিধিরা। 

আন্তর্জাতিক সংগীতস্রষ্টাদের সংগঠন ‘সিআইএএম’ এবং মেধাস্বত্ব ব্যবস্থাপনার বিশ্ব সংস্থা ‘সিস্যাক’ এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছে এপিএমএ।


২০১৬ সালের নভেম্বরে বেইজিংয়ে ওয়ার্ল্ড ক্রিয়েটরস ফোরামে এই আঞ্চলিক জোটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হামিন আহমেদ বর্তমানে বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফর্মারস সোসাইটির (বিএলসিপিএস) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

 

ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে হামিন আহমেদ ও শাফিন আহমেদ গড়ে তোলেন ব্যান্ড ‘মাইলস’। দুটি ইংরেজি গানের অ্যালবামের পর মাইলসের বাংলা গানের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ বের হয় ১৯৯১ সালে। তাদের জনপ্রিয়তার শুরু মূলত নব্বইয়ের দশকে। 

এরপর ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘পিয়াসী মন’সহ বহু গান দিয়ে দেশের শ্রোতা মনে জায়গা করে নেয় দলটি। 'প্রতিচ্ছবি' তাদের সর্বশেষ অ্যালবাম, যা প্রকাশ হয় ২০১৫ সালে। 

এর আগে হামিন আহমেদ বলেছিলেন, মাইলসের হাতে ছয় থেকে সাতটি গান তৈরি করা আছে। গানগুলো শিগগিরই আলোর মুখ দেখতে পাবে।

 

ডিসি/আপ্র/২০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!
২০ অক্টোবর ২০২৬

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!

নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। উত্তর...

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার
২০ অক্টোবর ২০২৬

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার

মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রসাধনসামগ্রী ব্যবসায়ী কাইলি জেনার। এবার একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে আলোচ...

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা
২০ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা

ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সে...

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি
২০ অক্টোবর ২০২৬

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

পর্দার অভিনয়ের মানুষ পরীমনি। তবে বেশি আলোচনায় থাকেন ব্যক্তিগত ইস্যুতে। কিছুদিন পরপরই কোনো না কোনো প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে