গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৮ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৩১ এএম ২০২৬
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’
ছবি

ছবি সংগৃহীত

প্রচলিত বাণিজ্যিক মশলা সিনেমা নয়। নেই প্রথম সারির কোনো নায়ক। গল্পের মূলেই আছেন চার অভিনেত্রী। তাতেই বাজিমাৎ করলেন রায়হান রাফী। তার ‘প্রেশার কুকার’ সিনেমাটি মুক্তি পায় এ বছরের রোজার ঈদে। প্রেক্ষাগৃহে দারুণ সাড়া পেয়েছিল। এবার সেই ‘প্রেশার কুকার’ আসছে ওটিটিতে। 

গুঞ্জনটা কদিন ধরে শোনা যাচ্ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ-এ মুক্তি পাবে সিনেমাটি। ৮ অক্টোবর থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে ‘প্রেশার কুকার’।


শুক্রবার (২ অক্টোবর) বিষয়টি জানিয়েছে হইচই। সঙ্গে দেওয়া হয়েছে একটি বার্তা, “ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’-এর সিটি?” সিনেমাটির ওটিটিতে আসার খবর শুনে উচ্ছ্বসিত দর্শক। 

 

অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ পাননি। তাই ঘরে বসে ‘প্রেশার কুকার’ দেখার আগ্রহ প্রকাশ করছেন। সিনেমাটির চার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। 

 

এছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম, ফারজানা ছবি প্রমুখ। 

 

অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরীও। এই সিনেমার গান ‘বড়াই করে’ আলাদাভাবে জনপ্রিয়তা পেয়েছে। নিজের কথা ও সুরে গানটি গেয়েছেন অঙ্কন কুমার। সংগীত পরিচালনায় জাহিদ নিরব।

ডিসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা
০৩ অক্টোবর ২০২৬

তারকা হওয়ার স্বপ্নে নামটাই পাল্টে ফেলেন ইধিকা

ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী...

উপন্যাসের গল্পের চরিত্রে মৌ
০৩ অক্টোবর ২০২৬

উপন্যাসের গল্পের চরিত্রে মৌ

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শঙ্খ সকাল প্রকৃতি’। নাটকটির চ...

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
০৩ অক্টোবর ২০২৬

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

প্রেক্ষাগৃহে উঠতেই বক্স অফিসে রীতিমতো তাণ্ডব শুরু করেছে ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। গেল শুক্রবার (২ অক...

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ
০৩ অক্টোবর ২০২৬

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

দীর্ঘ বিরতীর পর আবারও নতুন গানের কন্ঠ দিয়েছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। গীতিকার শেখ আলমাছ’র ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে