গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৩৩ এএম ২০২৬
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ছবি

ছবি সংগৃহীত

শুটিংয়ের সময় নারীদের শারীরিক কষ্ট বিবেচনায় নিয়ে কাজের চুক্তিতে মাসিকের ছুটি রাখার দাবি জানিয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান।

সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে নিজের তীব্র মাসিকের যন্ত্রণার অভিজ্ঞতা তুলে ধরেন শ্রুতি। এ সময় তিনি কাজের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে মাসিকের ছুটি অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলেন।

শ্রুতি হাসান বলেন, ‘আমার মনে হয় এর একটাই সমাধান আছে। আমি বহুবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, যেন পুরুষদেরও মাসিক শুরু হয়! তাহলে অন্তত আমাদের কাজের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে মাসিকের ছুটি লেখার বাধ্যবাধকতা থাকত।’

শ্রুতির বক্তব্যে সমর্থন জানিয়ে সোহা আলি খানও রসিকতা করেন। তিনি বলেন, এমনটা হলে হয়তো পুরুষদের মধ্যেও কে কতটা রক্তপাতের মুখোমুখি হয়েছেন, তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যেত।

ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা স্মরণ করে শ্রুতি জানান, পিসিওএসের সমস্যার কারণে শুটিংয়ের সময় তাকে মারাত্মক শারীরিক কষ্ট সহ্য করতে হতো। কিন্তু সেটে এ বিষয় নিয়ে কথা বলা একপ্রকার সামাজিক ট্যাবু হিসেবে বিবেচিত হতো। শারীরিক অসুস্থতার কারণে কোনো দিন পর্দায় তার মুখের পরিবর্তন দেখা দিলে বা কর্মশক্তি কম মনে হলে পরিচালকরা অনেক সময় প্রকৃত কারণ বুঝতে পারতেন না।

সেটের বৈষম্যমূলক আচরণের একটি উদাহরণও তুলে ধরেন শ্রুতি। তিনি জানান, এক পুরুষ সহ-অভিনেতার হাঁটুর অস্ত্রোপচারের কথা শুনে পুরো শুটিং দল স্বাচ্ছন্দ্যে কাজের সময়সূচি পরিবর্তন করে দিয়েছিল। সেই বৈষম্য দেখেই তিনি প্রথমবার এক পরিচালকের কাছে নিজের মাসিকের কষ্টের কথা সরাসরি জানান।

ভাগ্যক্রমে ওই পরিচালকের মেয়ে থাকায় তিনি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন। এরপর সেটের পরিবেশও ইতিবাচক হয়ে ওঠে বলে জানান শ্রুতি।

সম্প্রতি ‘কুলি’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে অভিনয় করে প্রশংসিত হয়েছেন শ্রুতি হাসান। এ ছাড়া রাম চরণের ‘পেড্ডি’ সিনেমার বিশেষ গানেও তাকে দেখা গেছে। সামনে বিজয় সেতুপতির সঙ্গে ‘ট্রেন’ এবং দুলকার সালমানের সঙ্গে ‘আকাশমলো ওকা তারা’ সিনেমায় নতুন রূপে পর্দায় হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।

এসি/আপ্র/১৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ
২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার...

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্কে রাশমিকার কড়া জবাব
২০ সেপ্টেম্বর ২০২৬

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্কে রাশমিকার কড়া জবাব

দক্ষিণ ভারতীয় সিনেমা দিয়ে অভিনয়জীবন শুরু করলেও বর্তমানে পুরো ভারতের দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন...

বুক চেপে ধরে মঞ্চেই ঢলে পড়লেন সালমান খান, যা জানা গেল
২০ সেপ্টেম্বর ২০২৬

বুক চেপে ধরে মঞ্চেই ঢলে পড়লেন সালমান খান, যা জানা গেল

শিক্ষা দিতে গিয়ে নিজেই যেন ফেঁসে গেলেন সালমান খান! ‘বিগ বস’-এর ঘরে এক প্রতিযোগীর অসুস্থতার অভিনয় নিয়...

শুধু অন্তর্বাস পরে শুটিংয়ের প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে
২০ সেপ্টেম্বর ২০২৬

শুধু অন্তর্বাস পরে শুটিংয়ের প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা এবং শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের জনপ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই