গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩১ এএম ২০২৬
‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা
ছবি

ছবি সংগৃহীত

মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলার পর মার্কিন র‌্যাপার ম্যাকলেমোরকে এড শিরানের ‘লুপ’ সফর থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এবার তার প্রতি সংহতি জানিয়ে সফর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এড শিরানের আরও চার সহশিল্পী। তাদের মধ্যে রয়েছেন বিলি আইলিশের ভাই ও সংগীতশিল্পী ফিনিয়াস, আইরিশ গায়ক অ্যারন রো, ডেনমার্কের ব্যান্ড লুকাস গ্রাহাম এবং আইরিশ লোকসংগীতের দল বেওগা। ঘটনার সূত্রপাত ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের কনসার্টে। 

 

সেখানে অতিথি শিল্পী হিসেবে মঞ্চে উঠে ম্যাকলেমোর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। এরপর তিনি তার প্রতিবাদী গান ‘হিন্দস হল’ পরিবেশন করেন। গানটির সময় গাজার ধ্বংসযজ্ঞের ভিডিওচিত্রও দেখানো হয়।


এরপর ম্যাকলেমোরকে সফরের পরবর্তী আয়োজনগুলো থেকে বাদ দেওয়া হয়। এড শিরান পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই সিদ্ধান্ত তার নেওয়া নয়। তার ভাষ্য, সফরের আয়োজক ও সংশ্লিষ্ট ভেন্যুগুলোর সঙ্গে আলোচনার পর ম্যাকলেমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

শিরান আরও বলেন, গাজা নিয়ে প্রকাশ্য বিতর্কে জড়াতে চান না তিনি। সংঘাত নিয়ে তার ব্যক্তিগত মতামত থাকলেও নিজের সংগীতের মঞ্চকে রাজনৈতিক বিতর্কের জায়গা হিসেবে ব্যবহার না করার সিদ্ধান্তের কথাও জানান এই ব্রিটিশ তারকা। 

 

একই সঙ্গে ম্যাকলেমোর নিজের বিশ্বাসের পক্ষে কথা বলার সাহসকে সম্মান করেন বলেও উল্লেখ করেন তিনি। শিরানের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই একে একে সফর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অন্য শিল্পীরা।

ফিনিয়াস জানান, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার কারণে শিল্পীদের চুপ করিয়ে দেওয়া উচিত নয়। তিনি এড শিরানের আসন্ন সফরের নির্ধারিত পরিবেশনা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।


আইরিশ গায়ক অ্যারন রো-ও সফর থেকে সরে দাঁড়ান। অন্যদিকে লুকাস গ্রাহাম বলেন, যুদ্ধ, বেসামরিক মানুষের মৃত্যু এবং শিশুদের নিরাপদে বেড়ে ওঠার অধিকার নিয়ে শিল্পীদের কথা বলার সুযোগ থাকা উচিত। 

 

এড শিরানের দীর্ঘদিনের সঙ্গী আইরিশ ব্যান্ড বেওগাও সফরের বাকি অংশ থেকে নিজেদের প্রত্যাহার করেছে। দলটির সদস্যরা জানান, সংগীতশিল্পী হিসেবে দর্শকদের সামনে পরিবেশনা করা তাদের কাছে গুরুত্বপূর্ণ হলেও মত প্রকাশের কারণে কোনো শিল্পীকে চুপ করিয়ে দেওয়া হয় এমন পরিবেশে তারা মঞ্চে থাকতে চান না। এদিকে ম্যাকলেমোরও নিজের অবস্থান থেকে সরে আসেননি। 

 

সফর থেকে বাদ পড়ার পর তিনি জানান, ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য পাওয়া মঞ্চগুলো তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল। ঘটনাটি এখন এড শিরানের ‘লুপ’ সফরকে ঘিরে নতুন পরিস্থিতি তৈরি করেছে। সামনে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকায় সফরের আরও পরিবেশনা রয়েছে; তবে পরবর্তী আয়োজনগুলোতে সহশিল্পীদের পরিবর্তে কারা থাকবেন, তা নিয়ে এখনো নতুন ঘোষণা আসেনি।

ডিসি/আপ্র/১৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গাছের ডালে যুবক, গান থামিয়ে যা করলেন জেমস
০৯ নভেম্বর ২০২৬

গাছের ডালে যুবক, গান থামিয়ে যা করলেন জেমস

গান কখনো আনন্দের, কখনো আবেগের; আবার কখনো তা হয়ে ওঠে মানুষের মিলনমেলা। প্রিয় শিল্পীর গান সরাসরি শুনতে...

পুরুষ ললিপপের মতো: পারশা
০৮ নভেম্বর ২০২৬

পুরুষ ললিপপের মতো: পারশা

বিয়ের খবর প্রকাশ্যে এনেই আলোচনায় এসেছিলেন তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন। তবে বরের পরিচ...

প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
০৮ নভেম্বর ২০২৬

প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’

২০১৬ সালে মুক্তি পাওয়া মারাঠি সিনেমা ‘ভেন্টিলেটর’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে