গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩১ এএম ২০২৬
কখনো ভাবিনি, এমন একটা সময় আসবে: সামিয়া আফরিন
ছবি

ছবি সংগৃহীত

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের লড়াই। এর মধ্যে আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন উপস্থাপক সামিয়া আফরিন। চিকিৎসার প্রয়োজনে এবার চুল হারিয়েছেন তিনি। তবে ন্যাড়া মাথার নতুন এই অবয়ব নিয়ে মন খারাপ নয়, বরং নিজেকে নতুনভাবে গ্রহণ করার সাহস দেখালেন সামিয়া। 

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যাড়া মাথার একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে চশমা পরা সামিয়ার মুখে ছিল স্বাভাবিক আত্মবিশ্বাস। সেই ছবির সঙ্গে নিজের বর্তমান সময় ও অনুভূতির কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী। 

সামিয়া লেখেন, ‘কখনো ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে- যখন আমার মাথাটা আবার পুরোপুরি ন্যাড়া হয়ে যাবে! ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তখন সেটা নিয়ে ভাবারও বয়স ছিল না। কিন্তু বড় হয়ে কোনো বিশেষ কারণ ছাড়া এভাবে চুল হারানোর অভিজ্ঞতা হয়তো খুব কম মানুষেরই আসে।’


তবে এই পরিবর্তনকে নেতিবাচকভাবে না দেখে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া। তিনি বলেন, ‘জীবনে কিছু কিছু বিষয় আমাদের পছন্দের নয়, কিন্তু মেনে নিতে হয়। কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু সেগুলোও গ্রহণ করতে হয়। আর আমি সেটাই করছি- নিজের এই নতুন রূপকে গ্রহণ করছি, মেনে নিচ্ছি এবং আপন করে নিচ্ছি।’


সামিয়ার উপলব্ধি, সৌন্দর্য কেবল আয়নায় দেখা কোনো বিষয় নয়। নিজের প্রতি ভালোবাসা ও নিজের বাস্তবতাকে গ্রহণ করতে পারার মধ্যেই প্রকৃত সৌন্দর্য। 

তিনি লেখেন, ‘চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা। এই নতুন চেহারাটাও তাই আমার জীবনের একটা গল্প। একটা কঠিন সময়ের গল্প, কিন্তু একই সঙ্গে সাহস, গ্রহণযোগ্যতা আর নিজের প্রতি ভালোবাসারও গল্প।’ 

সবশেষে নিজের বর্তমান অবস্থা নিয়েও ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন সামিয়া। তার ভাষায়, ‘হ্যাঁ, আমি ন্যাড়া মাথায় আছি এবং নিজের এই আমিকে নিয়ে আমার কোনো সংকোচ নেই। আমার জীবনের প্রতিটি রূপের জন্যই আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ, এই সময়টাও একদিন পেরিয়ে যাবে।’


উল্লেখ্য, ক্যান্সারের সঙ্গে সামিয়ার লড়াই অবশ্য নতুন নয়। এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যান্সার জয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে ক্যান্সার শনাক্ত হয় এবং পরীক্ষায় চতুর্থ স্টেজের কথা জানা যায়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। 

এরপর ক্যান্সারে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে একটি ফাউন্ডেশনের মাধ্যমেও কাজ শুরু করেন। তবে প্রায় তিন মাস আগে পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বার ম্যালিগন্যান্ট শনাক্ত হয়। পরে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। 

 

বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। আর সেই চিকিৎসারই অংশ হিসেবে এবার চুল হারিয়েছেন সামিয়া।

ডিসি/আপ্র/১৫/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন
১৫ সেপ্টেম্বর ২০২৬

চল্লিশেই থেমে গেল পরিচালক মারুফ হোসেন সজীবের জীবন

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। হৃদরোগের সমস্যায় ভুগতে থাকা এই তরুণ নির্মাতা মঙ্গলবার (১...

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত
১৫ সেপ্টেম্বর ২০২৬

এমিতে হরর-কমেডি সিরিজের বাজিমাত

টেলিভিশনের সেরা অনুষ্ঠানগুলোর পুরস্কার দেওয়া হয় ৭৮তম এমি অ্যাওয়ার্ডের আসর। আসরটি বসেছিল যুক্তরাষ্ট্র...

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক
১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক

অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সমাজকে সচেতন করতে সোচ্চার হয়েছেন জনপ্রিয় অভিনেত...

গল্পের টানে এআই ড্রামায় আটকে যাচ্ছে মানুষ
১৫ সেপ্টেম্বর ২০২৬

গল্পের টানে এআই ড্রামায় আটকে যাচ্ছে মানুষ

ফেসবুক খুললেই ইদানীং চোখে পড়ছে ছোট ছোট নাটক। কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হচ্ছে প্রেম, প্রতারণা, পারিব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই