গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৩ এএম ২০২৬
‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
ছবি

নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২৫ সালে নির্মাতা রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় যুক্ত হয়েছিলেন তিনি। এবার জানা গেল, সিনেমাটিতে আর থাকছেন না ফারিয়া। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমা ‘ট্রাইব্যুনাল’। 

 

গল্পে ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের সূক্ষ্ম টানাপোড়েন তুলে ধরা হবে। সিনেমাটিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয়ের কথা ছিল ফারিয়ার, যিনি সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। সিনেমা থেকে সরে যাওয়ার বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘নির্মাতা রায়হান খান আমার খুব কাছের মানুষ। তার সঙ্গে কথা হয়েছিল। শুনেছি, এই সিনেমার অভ্যন্তরীণ কিছু সমস্যা হয়েছে। এ কারণে সিনেমাটির সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না।’


অভিনয়ের বিষয়ে তিনি বলেন, ‘শুনেছি ওনারা সিনেমার অনেক অংশের শুটিং করেছেন, কিন্তু আমার পার্টগুলো বাকি ছিল। যেহেতু আমার পার্টগুলো কোর্টরুম বেজ, তাই শুটিং করিনি। এখন আর সিনেমাটির সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’


‘ট্রাইব্যুনাল’-এ আরও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা প্রমুখ। 

এর আগে নির্মাতা রায়হান খান জানিয়েছিলেন, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। এর মধ্যে অভিনেত্রী তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে সিনেমাটির কাজ থমকে যায়। 

নুসরাত ফারিয়ার সিনেমা ছাড়ার বিষয়ে এই নির্মাতা বলেন, ‘ফারিয়ার সঙ্গে সিনেমা ছাড়ার বিষয় নিয়ে আলাপ হয়নি। তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদের অসুস্থতার কারণে সিনেমাটির বাকি শুটিং আটকে আছে। 

মনে হচ্ছে, কোনো অভিমান থেকে ফারিয়া সিনেমাটি ছাড়ার বিষয়টি বলতে পারেন।’ এদিকে নুসরাত ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং ও অন্যান্য কাজ প্রায় শেষের পথে। গত সপ্তাহে ‘লজ্জা’ নামের নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। সিনেমাটিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনও অভিনয় করবেন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ডিসি/আপ্র/১৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা

পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ভারতের কলকাতায় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদ...

কানে ইতিহাস তৈরি করা সেই নেপালি ছবিই অস্কারে
১৪ সেপ্টেম্বর ২০২৬

কানে ইতিহাস তৈরি করা সেই নেপালি ছবিই অস্কারে

অস্কারের ৯৯তম আসরে নেপালের প্রতিনিধিত্ব করবে চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়া সিনেমা ‘এলিফ্য...

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই