গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘ওম্যান আননোন’-এর দখলে ভেনিসের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৭ এএম ২০২৬
‘ওম্যান আননোন’-এর দখলে ভেনিসের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন
ছবি

ছবি সংগৃহীত

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জিতে নিয়েছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির সিনেমা ‘ওম্যান আননোন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি দখলদারিত্ব থেকে মুক্ত হওয়া ডেনমার্কের সামাজিক বাস্তবতা এবং এক নারীর জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করে অভিনেত্রী ম্যাগি জিলেনহালের নেতৃত্বাধীন জুরিবোর্ড। এবারের মূল প্রতিযোগিতা বিভাগে একমাত্র নারী নির্মাতা হিসেবে এককভাবে সিনেমা পরিচালনা করেছেন মে এল-তুখি। গোল্ডেন লায়ন জয়ের মধ্য দিয়ে ভেনিসের ইতিহাসে এই পুরস্কার পাওয়া অষ্টম নারী নির্মাতা হলেন তিনি।


পুরস্কার গ্রহণের পর মে এল-তুখি বলেন, ‘ওম্যান আননোন’ তার কাছে নারীর শরীরকে কেন্দ্র করে চলা এক ধরনের লড়াইয়ের গল্প। একই সঙ্গে সিনেমাটি এমন নারীদের কথাও বলে, যারা সমাজে অদৃশ্য, অবহেলিত এবং যাদের কণ্ঠস্বর প্রায় শোনাই যায় না।

 

নারীদের জন্য চলচ্চিত্র নির্মাণে বিদ্যমান অসম সুযোগের বিষয়টি সামনে তুলে ধরার জন্য তিনি বিচারকমণ্ডলীর সভাপতি ম্যাগি জিলেনহালকেও কৃতজ্ঞতা জানান। সিনেমার গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের। 

এক তরুণী গৃহকর্মী ও পরিচারিকার বিয়ের প্রস্তুতি চলছে তার ধনী মালিকের সঙ্গে। কিন্তু অতীতে এক জার্মান সেনার সঙ্গে তার একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই গোপন অতীত প্রকাশ্যে চলে এলে তার সামাজিক মর্যাদা ও সদ্য শুরু হওয়া নতুন জীবন পড়ে যায় হুমকির মুখে।


সিনেমাটির প্রধান অভিনেত্রী ম্যাথিল্ড আরসেল জিতেছেন ভেনিসের সেরা অভিনেত্রীর পুরস্কার। এটি তার অভিনয়জীবনের প্রথম প্রধান চরিত্র এবং প্রথমবারের মতো কোনো চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণও। পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এদিকে দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা লি চ্যাং-দংয়ের সিনেমা ‘পসিবল লাভ’ পেয়েছে গ্রাঁ প্রি হিসেবে পরিচিত সিলভার লায়ন। শ্রেণি ও শ্রমজীবী মানুষের জীবনকে ঘিরে নির্মিত এই সিনেমাটি প্রায় আট বছর পর লি চ্যাং-দংয়ের নতুন নির্মাণকর্ম। উল্লেখ্য, এর আগে তার আলোচিত সিনেমা ‘বার্নিং’ ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। 

 

ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‌্যাচেল সোয়ারের সিনেমা ‘নাজা’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক কৌশল এবং ফিলিস্তিনি বেসামরিক মানুষের ওপর হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে নির্মিত এই তথ্যচিত্রটি উৎসবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাটির প্রদর্শনের পর প্রায় ২৫ মিনিট ধরে দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন জানানোর ঘটনাও ঘটেছে।


সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন ইলিয়া ক্রজানভস্কি। সোভিয়েত পারমাণবিক বোমা তৈরির সঙ্গে যুক্ত পদার্থবিদদের নিয়ে নির্মিত তার সিনেমা ‘দাউ’-এর জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে নিজের রুশ নাগরিকত্ব ত্যাগ করা এই নির্মাতা পুরস্কারটি ইউক্রেনের মানুষের প্রতি উৎসর্গ করেছেন। সেরা চিত্রনাট্যের পুরস্কার গেছে ফরাসি নির্মাতা স্তেফান ব্রিজের সিনেমা ‘আ গুড লিটল সোলজার’-এর ঝুলিতে। আর উদীয়মান অভিনেতার জন্য দেওয়া মারচেল্লো মাস্ত্রোইয়ান্নি পুরস্কার পেয়েছেন মালু খেবিজি, ‘আ প্লেস টু হিল’ সিনেমায় অভিনয়ের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 

এবারের প্রতিযোগিতায় থাকা বড় তারকাবহুল হলিউডের বেশ কয়েকটি সিনেমা অবশ্য পুরস্কারের দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছে। সেরা অভিনেতার পুরস্কার গেছে জন মালকোভিচের হাতে, ‘ওয়াইল্ড হর্স নাইন’ সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি অর্জন করেন তিনি। সূত্র: হাফপোস্ট

ডিসি/আপ্র/১৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

সমুদ্রপাড়ে শাড়িতে দীঘি, মুগ্ধ ভক্তরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

সমুদ্রপাড়ে শাড়িতে দীঘি, মুগ্ধ ভক্তরা

শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রেখে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সেই ছোট্ট দীঘিই এ...

২৫ বছরের নৃত্যযাত্রায় নৃত্যাঞ্চলের রজতজয়ন্তী
১২ সেপ্টেম্বর ২০২৬

২৫ বছরের নৃত্যযাত্রায় নৃত্যাঞ্চলের রজতজয়ন্তী

পায়ের ঘুঙুরে ছন্দ, নৃত্যের মুদ্রায় গল্প আর মঞ্চজুড়ে শিল্পের আবহ - এভাবেই ২৫ বছরের পথচলাকে উদ্যাপন কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে