গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:২০ এএম ২০২৬
রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
ছবি

ছবি সংগৃহীত

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ পেলেন এই অভিনেত্রী। ভারতীয় চলচ্চিত্রে প্রায় তিন দশকের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।


মুম্বাইয়ে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী সাজে উপস্থিত ছিলেন রানি। সবুজ রঙের লাল পাড় শাড়ির সঙ্গে মাথায় গাজরা আর গলায় মঙ্গলসূত্রে তিনি সবার নজর কাড়েন। পুরস্কার গ্রহণের পর মঞ্চে উঠে উপস্থিত সবাইকে চমকে দিয়ে পুরো বক্তব্যই মারাঠি ভাষায় দেন এই অভিনেত্রী। বক্তব্যে মুম্বাইকে নিজের জন্মস্থান এবং ক্যারিয়ারের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন রানি মুখার্জি। 

তিনি বলেন, এই শহর তাকে জীবন ও চলচ্চিত্রের নানা গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছে, যার মধ্যে কীভাবে সাফল্য ও ব্যর্থতা মোকাবেলা করতে হয় তাও রয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রে মারাঠি ভাষা ও সামাজিক-সাংস্কৃতিক পরিচয় নিয়ে ব্যাপক চর্চা ও আলোচনা চলছে। 

 

এর মধ্যে রানির স্থানীয় ভাষায় দেওয়া এই বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা পায়। এই আয়োজনে বিনোদন জগতের আরও কয়েকজন প্রবীণ ও গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়।

ডিসি/আপ্র/১০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’
১০ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

একসময় ইউটিউবে কোনো একক নাটকের ১০০ কোটি বা এক বিলিয়ন ভিউ পাওয়া ছিল অবিশ্বাস্য কল্পনাকথা। তবে সময় বদলে...

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা
১০ সেপ্টেম্বর ২০২৬

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি অনন্যা ফাতিমা

 ফ্যাশন মডেল ও হোস্ট অনন্যা ফাতিমা এবার ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ’ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলা...

ওমর সানি-মিশার ঝগড়ায় রেফারি মৌসুমী
১০ সেপ্টেম্বর ২০২৬

ওমর সানি-মিশার ঝগড়ায় রেফারি মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের দীর্ঘদিনের বন্ধুত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই