গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আফজাল-মমকে নিয়ে চয়নিকার ‘সময় একটু থামো’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৫ এএম ২০২৬
আফজাল-মমকে নিয়ে চয়নিকার ‘সময় একটু থামো’
ছবি

ছবি সংগৃহীত

পনেরো বছর পর এক রাতে আচমকা দুই পরিচিত মানুষের মুখোমুখি হওয়া এবং সেই এক রাতের আকস্মিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘সময় একটু থামো’। নির্মাতা হিসেবে নিজের পথচলার ২৫ বছর পূর্তি উপলক্ষে টেলিফিল্মটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

 


ইফফাত আরেফিন মাহমুদের গল্পে নির্মিত এ টেলিফিল্মে অভিনয় করছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, ফারজানা ছবি, রিয়া ও মোশাররফ করিম। এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে রোজি সিদ্দিকীকে। টেলিফিল্মের গল্পে দেখা যাবে, একজন খুব পরিচিত আর্কিটেক্ট এক রাতে টকশো শেষে বাসায় ফেরেন। এ সময় দেখা হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আয়াজ নামে এক শিক্ষকের সঙ্গে। আয়াজ তার পূর্বপরিচিত। 

দীর্ঘ ১৫ বছর পর তাদের দেখা হওয়াকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা মজার ঘটনা। চয়নিকা চৌধুরী জানিয়েছেন, আগামী ১৮ সেপ্টেম্বর চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিফিল্মটি। এটি প্রযোজনা করছে গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমা। 

টেলিফিল্মটির কাজের অভিজ্ঞতা জানিয়ে চয়নিকা বলেন, “এর গল্প অসাধারণ। আফজাল ভাই গুণী শিল্পী, ভালোবাসা আসলে এমনই— কাজে, অনুভবে, আচরণে ও ব্যবহারে প্রমাণ করতে হয়। 

 

আফজাল ভাইয়ের কাছ থেকে শিখলাম কীভাবে মানুষকে সম্মানিত করতে হয় ও ভালোবাসা দিতে হয়।” ২৫ বছরের পথচলা নিয়ে এই নির্মাতা বলেন, “এই দীর্ঘ পথচলার মধ্যে কষ্ট, দুঃখ, সংগ্রাম যেমন ছিল, তেমনি ছিল অনেক ভালোবাসা। 

 

আমি বিশ্বাস করি, আমার জীবনের সেরা কাজটা এখনও করতে পারিনি, সামনে আরও অনেক দূর যেতে হবে।” পরিচালনায় ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এর আগে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন ‘জোছনায় ফেরা’, ‘বিষণ্ন মেঘ’ এবং ‘প্রথম দেখার পর’ নামে তিনটি নাটক।

ডিসি/আপ্র/০৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা
০৬ সেপ্টেম্বর ২০২৬

‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা

অ্যাকশন-থ্রিলারের ভিড়ে গ্রামীণ জীবনের গল্পে আলাদা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’।...

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী
০৬ সেপ্টেম্বর ২০২৬

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী

এবারের মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছে ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহাইরি মোলার মাথায়। শনিবার (৫ সেপ্টে...

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ
০৬ সেপ্টেম্বর ২০২৬

৩০ বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ

ঢাকাই সিনেমার ইতিহাসে এমন কিছু তারকা আছেন, যাদের জনপ্রিয়তা সময়ের সঙ্গে কমেনি; বরং প্রজন্ম পেরিয়ে আরো...

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে