গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৭ জুলাই ২০২৬

মেনু

রমজানের চেতনায় সৌহার্দ্যের বন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Super Admin

Super Admin

প্রকাশিত: ২১:১৬ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৪৪ এএম ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবি

ছবি আজকের প্রত্যাশা

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ কর্মরত সাংবাদিকদের সংগঠন নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে ‘বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।

প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাস মানুষকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। রমজানের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠন সম্ভব।

সভাপতির বক্তব্যে জিহাদুজ্জামান জিসান বলেন, রমজান কেবল রোজা পালনের মাস নয়; এটি আত্মসংযম, নৈতিকতা ও সহমর্মিতার এক মহিমান্বিত প্রশিক্ষণকাল। শত ব্যস্ততার মাঝেও অতিথিদের উপস্থিতি আয়োজনকে তাৎপর্যপূর্ণ করেছে। তিনি বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় প্রেসক্লাব এ আয়োজন করে আসছে, যা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হালিম, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধান।

এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান, শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সভাপতি হাবিবুর রনি ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ, বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।
দোয়া ও ইফতারের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।
সানা/আপ্র/২/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
২৭ জুলাই ২০২৬

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ওইদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণ...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই
২৬ জুলাই ২০২৬

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেতে অধীর অপেক্ষায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী। তাদের ফল নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠ...

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
২৩ জুলাই ২০২৬

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন

৫০তম বিসিএস (পরীক্ষা-২০২৫)-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।...

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা
২৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

বন্যার কারণে স্থগিত চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই