গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টানা বৃষ্টিতে ৩২০ টাকায় কাঁচামরিচ, ঝালে পুড়ছে ক্রেতা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ০১:৩০ এএম ২০২৬
টানা বৃষ্টিতে ৩২০ টাকায় কাঁচামরিচ, ঝালে পুড়ছে ক্রেতা
ছবি

ছবি সংগৃহীত

টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়ে নতুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা এবং পুরোনো কাঁচামরিচ ৩২০ টাকা কেজি দরে। একই সঙ্গে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম, ফলে নিত্যপ্রয়োজনীয় বাজার করতে গিয়ে বাড়তি চাপের মুখে পড়েছেন ক্রেতারা।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজারসহ আশপাশের কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে নতুন (কচি) কাঁচামরিচ প্রতি কেজি ৩০০ টাকা এবং পুরোনো (বুড়ো) কাঁচামরিচ ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, মাত্র তিন দিন আগে নতুন কাঁচামরিচের দাম ছিল ২৪০ টাকা, আর এক সপ্তাহ আগে একই মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে। টানা বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটায় অল্প সময়ের ব্যবধানে দাম কয়েক গুণ বেড়েছে।

কাঁচামরিচের পাশাপাশি সবজির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বর্তমানে বেগুন ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা, করলা ১২০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ৩২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া প্রতিটি ৬০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, লাউ ৮০ টাকা এবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা মোশাররফ বলেন, টানা বৃষ্টিতে মরিচের বাগানে পানি জমে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে সরবরাহ কমে সংকট তৈরি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরো জানান, এক সপ্তাহ আগে ১২০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচামরিচ কয়েক দিনের ব্যবধানে ২৪০ টাকা হয়ে এখন ৩২০ টাকায় পৌঁছেছে। তার ভাষ্য, শুধু মরিচ নয়, প্রায় সব ধরনের সবজির দামই একই কারণে বেড়েছে।

ক্রেতা জেবিন তালুকদার বলেন, কয়েক দিন আগেও যে কাঁচামরিচ ২০০ টাকা কেজিতে কিনেছেন, এখন সেটি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। বৃষ্টির কারণে দাম কিছুটা বাড়তে পারে, তবে এত বেশি দাম সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

এসি/আপ্র/২৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৮০ বছর হলো
১৭ সেপ্টেম্বর ২০২৬

নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৮০ বছর হলো

সর্বজনীন পেনশন স্কিমে পেনশনারের মৃত্যুর পর নমিনি বা স্বামী-স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ বছর থেকে...

নিরাপদ পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
১৭ সেপ্টেম্বর ২০২৬

নিরাপদ পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

দেশের মানুষের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
১৭ সেপ্টেম্বর ২০২৬

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দেশে নিম্নস্তরের বা কম দামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে সর্বনি...

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, আসছে ঋণ-স্বাস্থ্যবিমা
১৬ সেপ্টেম্বর ২০২৬

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, আসছে ঋণ-স্বাস্থ্যবিমা

সর্বজনীন পেনশন ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে আরো আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করতে একগুচ্ছ নতুন সুবিধা যুক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে