গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০২ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:২৭ এএম ২০২৬
১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা ও কুরবানির পশুর হাটে বড় অংকের নোট লেনদেনে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ে বাজারে জালনোটের বিস্তার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতি বছর ঈদুল আজহায় কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের সময় বড় অংকের নোটের লেনদেন হয়। ফলে এসব নোটের মধ্যে জাল নোটও থাকতে পারে।

তাই লেনদেনের সময় নোট যাচাই করে নেওয়া উচিত।

নোট যাচাইয়ের উপায়

লেনদেনের সময় ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন— জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও অসমতল ছাপার বিষয়টি নিবিড়ভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।

কোনো নোট নিয়ে সন্দেহ দেখা দিলে পশুর হাটে স্থাপিত ব্যাংকের অস্থায়ী বুথ অথবা নিকটস্থ যেকোনো বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের সহায়তা নেওয়া যাবে।

জালিয়াতি এড়াতে অপরিচিত বা সন্দেহজনক উৎস পরিহার করে ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করা এবং অন্যকেও এ বিষয়ে সচেতন রাখা জরুরি।

আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

এসি/আপ্র/২৮/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের দাম কমেনি
১০ নভেম্বর ২০২৬

সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের দাম কমেনি

মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার...

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার
১০ নভেম্বর ২০২৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন বা ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে...

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর
০৯ নভেম্বর ২০২৬

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বি...

বৈধ পথে সোনার বার আমদানি কমেছে, রাজস্ব হারাচ্ছে সরকার
০৮ নভেম্বর ২০২৬

বৈধ পথে সোনার বার আমদানি কমেছে, রাজস্ব হারাচ্ছে সরকার

একেএম ফজলুল হক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বৈধ পথে সোনার বার আসার পরিমাণে বড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই