গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উৎসবমুখর আয়োজনে বদরগঞ্জে ‘দৈনিক করতোয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:০৩ এএম ২০২৬
উৎসবমুখর আয়োজনে বদরগঞ্জে ‘দৈনিক করতোয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বদরগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় দৈনিক করতোয়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। উত্তরবঙ্গের গণমানুষের দাবি, স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো ধারাবাহিকভাবে তুলে ধরে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন দৈনিক করতোয়ার প্রতিনিধি রুহুল আমিন সরকার, দৈনিক আমাদের সময় ও দৈনিক আজকের প্রত্যাশার প্রতিনিধি মাহাবুব রহমান বিপ্লব, দৈনিক জাগো রংপুরের প্রকাশক ও সম্পাদক ফেরদৌস আলী, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি বাদলা ওসমানী এবং দৈনিক সমকাল-এর প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদল, পৌর বিএনপির সভাপতি কমল লোহানীসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সানা/আপ্র/১২/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি
২৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মস...

২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী গ্রেফতার
২৭ সেপ্টেম্বর ২০২৬

২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী গ্রেফতার

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফত...

টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার...

এক যুগ পর পাটের ভালো দাম, খুশি নওগাঁর চাষিরা
২৭ সেপ্টেম্বর ২০২৬

এক যুগ পর পাটের ভালো দাম, খুশি নওগাঁর চাষিরা

অনুকূল আবহাওয়ায় নওগাঁয় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরু থেকেই বাজারে মিলছে ভালো দাম। গত বছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে