গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাতক্ষীরায় জুলাই অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের উপেক্ষার অভিযোগ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:৩৪ এএম ২০২৬
সাতক্ষীরায় জুলাই অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের উপেক্ষার অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের উপেক্ষার অভিযোগ উঠেছে। শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে সম্মানী বিতরণের সময় রাজনৈতিক নেতাদের মঞ্চে না ডাকায় ক্ষোভের সৃষ্টি হয়। যদিও জেলা প্রশাসন এ অভিযোগ অস্বীকার করেছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের সংবর্ধনা ও সম্মানী প্রদান করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আলোচনা সভা শেষে সম্মানী বিতরণের সময় জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ ও পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম মঞ্চে অবস্থান করেন। তবে উপস্থিত বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের কাউকে মঞ্চে আহ্বান করা হয়নি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

অভিযোগ ওঠে, শহীদ পরিবার ও আহতদের মাঝে সম্মানী বিতরণের সময় তাঁদের কাউকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি ও জামায়াতের নেতারা দলীয় নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল বলেন, রাজনৈতিক নেতৃত্বকে এভাবে মঞ্চে না ডেকে অসম্মান করা হয়েছে। তাই আমরা প্রতিবাদস্বরূপ অনুষ্ঠান থেকে চলে এসেছি।

একই ধরনের বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ। তাঁর অভিযোগ, অনুষ্ঠানটি দলমত নির্বিশেষে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের সম্মান জানানোর কথা থাকলেও রাজনৈতিক প্রতিনিধিদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি।

তবে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ নেতাদের অনুষ্ঠান বর্জনের অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, রাজনৈতিক নেতারা শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। প্রটোকল অনুযায়ী আমি ও পুলিশ সুপার শহীদ পরিবারের সদস্যদের সম্মানী প্রদান করেছি এবং অন্যান্য কর্মকর্তারা আহতদের মধ্যে তা বিতরণ করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে চারটি শহীদ পরিবারের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকার প্রাইজ বন্ড এবং ৯৭ জন আহত ব্যক্তিকে ৫০০ টাকা করে প্রাইজ বন্ড প্রদান করা হয়। মোট ১০১ জন এ সহায়তা পান।

ঘটনাটি নিয়ে জেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমুখী বক্তব্য সামনে আসায় সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সানা/আপ্র/৬/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই