গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:০৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৯ এএম ২০২৬
কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার এবং মাছ বিক্রিতে কারচুপির প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কর্ণফুলী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

অভিযানে দেশি ডেইরি অ্যান্ড দই ঘরে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বিভিন্ন ধরনের মিষ্টান্ন এবং দুগ্ধজাত পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মানিক স্টোরে অনুমোদনহীন ও ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ এবং অনুমোদনহীন কেমিক্যাল কেওড়াজল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, দেবব্রত দাসের মাছের দোকানে দামি মাছের সঙ্গে কম দামি মাছ মিশিয়ে বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে ফয়েজ উল্যাহ বলেন, বাজার তদারকির সময় বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হলেও কিছু প্রতিষ্ঠান ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে, যা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিত চলবে।
সানা/ডিসি/আপ্র/২৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টাঙ্গাইলে একদিনে পাঁচ হাজার বৃক্ষরোপণ, মহুয়া লাগালেন ডিসি
২৯ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে একদিনে পাঁচ হাজার বৃক্ষরোপণ, মহুয়া লাগালেন ডিসি

মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা বিভাগের...

কালুরঘাটে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান চলবে
২৯ সেপ্টেম্বর ২০২৬

কালুরঘাটে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান চলবে

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকায় রাস্তা ও ফুটপাত...

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান মেয়রের
২৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান মেয়রের

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চট্টগ্রাম সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রম যথেষ্ট...

অপরাধ না করতে শিক্ষার্থীদের প্রতিজ্ঞা ‘কথা দিলাম মা’
২৯ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ না করতে শিক্ষার্থীদের প্রতিজ্ঞা ‘কথা দিলাম মা’

কুমিল্লার লালমাইতে মায়ের হাতে হাত রেখে মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে শপথ নিয়েছে শিক্ষার্থীরা।মঙ্গলবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে