গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিনাজপুরে দুই হাজার ইয়াবাসহ বাসচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ১৯:২৩ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:২৬ এএম ২০২৬
দিনাজপুরে দুই হাজার ইয়াবাসহ বাসচালক গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

দিনাজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বাসচালককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে দিনাজপুর কোতয়ালী থানাধীন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর গোশাইপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল দিনাজপুর ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে দশমাইল-দিনাজপুর সরকারি কলেজগামী মহাসড়কের পাশে অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন মো. সোহরাব হোসেনকে (৩৬) আটক করা হয়। তিনি কোতয়ালী উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়াইপুর গ্রামের বাসিন্দা এবং শ্যামলী পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬৪ নম্বর বাসের চালক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সোহরাবের ডান হাতে থাকা একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করে দুটি কালো প্লাস্টিকে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটগুলোর ভেতরে থাকা ২০টি নীল জিপার পলিব্যাগে প্রতি ব্যাগে ১০০ পিস করে মোট দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য এবং এ ঘটনায় মাদক সরবরাহ চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

গ্রেফতার সোহরাব হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
সানা/আপ্র/৩১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১
১৬ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এতিম ভাতিজার নির্মাণাধীন বাড়ি...

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার
১৬ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার করেছে...

কিশোরগঞ্জে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

মোজাম্মেল হক নয়ন: ‘মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ প্রজন্ম ফিরে পাই’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোর...

মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার
১৬ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার

মেহেরপুরে ইয়াবা, গাঁজা, গাঁজার বীজ, ভাং পাতা, গুলি ও মাদক বিক্রির নগদ টাকাসহ পিতা-পুত্রকে গ্রেফতার ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই