গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আগামী তিন বছরে সব কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:১১ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৫৪ এএম ২০২৬
আগামী তিন বছরে সব কৃষক পাবেন ‘কৃষক কার্ড’
ছবি

ছবি সংগৃহীত

দেশের প্রায় আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ কৃষককে আগামী তিন বছরের মধ্যে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ। এর মধ্যে প্রথম এক বছরেই ৪৩ লাখ কৃষককে এই কার্ড দেওয়া হবে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ডের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী কৃষক কার্ডের অনলাইন নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কৃষিমন্ত্রী জানান, শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ৪৫ হাজার কৃষককে এই কার্ড দেওয়া হয়েছে।

মো. আমিন উর রশিদ বলেন, কৃষক কার্ডের মাধ্যমে দেশের প্রকৃত কৃষকদের একটি নির্ভুল ও হালনাগাদ ডিজিটাল তথ্যভান্ডার তৈরি হবে। কৃষকদের দেওয়া সব তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকবে। এর ফলে কৃষি ভর্তুকি, প্রণোদনা, উন্নত মানের বীজ ও সার, কৃষিঋণ, কৃষিযন্ত্র সহায়তা এবং অন্যান্য সরকারি সুবিধা প্রকৃত কৃষকদের কাছে দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকদের সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের নানা জটিলতার স্থায়ী সমাধান হবে। তবে নিবন্ধনের সময় প্রত্যেক কৃষককে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুল তথ্য দিলে ভবিষ্যতে সরকারি সেবা গ্রহণে সমস্যা তৈরি হতে পারে।

পরিদর্শনকালে কৃষিমন্ত্রী নিবন্ধন বুথ ঘুরে দেখেন এবং কৃষকদের তথ্য সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র যাচাই, অনলাইন নিবন্ধন ও তথ্য সংরক্ষণের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা স্বজনপ্রীতি না করার নির্দেশ দেন তিনি।

পরে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন কৃষিমন্ত্রী। সভায় কৃষকেরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, সার ও বীজের সরবরাহ, সেচ সুবিধা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য এবং সরকারি সহায়তার বিভিন্ন বিষয় তুলে ধরেন। মন্ত্রী তাঁদের বক্তব্য শুনে কৃষকদের কল্যাণে সরকারের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা সরাসরি প্রকৃত কৃষকের হাতে পৌঁছাবে এবং কৃষি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষক কার্ড কর্মসূচির আওতায় প্রতিটি কৃষকের জমির পরিমাণ ও মালিকানার বিবরণ, চাষাবাদের ধরন, উৎপাদিত ফসলসহ প্রয়োজনীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে এই তথ্যভান্ডারের ভিত্তিতে কৃষি উন্নয়ন কর্মসূচি, প্রণোদনা ও সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিমসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। 
সানা/আপ্র/১৭/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রাম নগরে বাড়ছে ডেঙ্গু, ১৯ ওয়ার্ডে মশক নিধন অভিযান শুরু
০৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম নগরে বাড়ছে ডেঙ্গু, ১৯ ওয়ার্ডে মশক নিধন অভিযান শুরু

একেএম ফজলুল হক: চট্টগ্রাম নগরে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ ১৯টি ওয়ার্ডকে নজরদারিতে এনে সপ্...

পুলিশকে ‘মানুষ হওয়ার’ পরামর্শ শিক্ষক নেতাদের
০৩ সেপ্টেম্বর ২০২৬

পুলিশকে ‘মানুষ হওয়ার’ পরামর্শ শিক্ষক নেতাদের

এস এ খান শিল্টু: ‘স্বৈরাচারের দোসর’ হয়ে এখনো কিছু পুলিশ সদস্য পুরোনো আচরণ থেকে বের হতে পারেননি—এমন অ...

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের
০৩ সেপ্টেম্বর ২০২৬

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবিত...

চুয়াডাঙ্গায় হাজীর ‘বিরিয়ানি খেয়ে’ হাসপাতালে ৯ জন
০৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় হাজীর ‘বিরিয়ানি খেয়ে’ হাসপাতালে ৯ জন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি রেস্তোরাঁ থেকে খাবার খাওয়ার পর শিশুসহ ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে