গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বন্যাদুর্গতদের পাশে সরকার, পুনর্বাসনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯ পিএম, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:২২ এএম ২০২৬
বন্যাদুর্গতদের পাশে সরকার, পুনর্বাসনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি

শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জনগণের সরকার এবং সব সময় জনগণের পাশে রয়েছে। দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ কার্যক্রম চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্র্নিমাণ ও পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায়ও ব্যবস্থা নেওয়া হবে, যাতে তাঁরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রাম নগরে বাড়ছে ডেঙ্গু, ১৯ ওয়ার্ডে মশক নিধন অভিযান শুরু
০৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম নগরে বাড়ছে ডেঙ্গু, ১৯ ওয়ার্ডে মশক নিধন অভিযান শুরু

একেএম ফজলুল হক: চট্টগ্রাম নগরে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ ১৯টি ওয়ার্ডকে নজরদারিতে এনে সপ্...

পুলিশকে ‘মানুষ হওয়ার’ পরামর্শ শিক্ষক নেতাদের
০৩ সেপ্টেম্বর ২০২৬

পুলিশকে ‘মানুষ হওয়ার’ পরামর্শ শিক্ষক নেতাদের

এস এ খান শিল্টু: ‘স্বৈরাচারের দোসর’ হয়ে এখনো কিছু পুলিশ সদস্য পুরোনো আচরণ থেকে বের হতে পারেননি—এমন অ...

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের
০৩ সেপ্টেম্বর ২০২৬

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবিত...

চুয়াডাঙ্গায় হাজীর ‘বিরিয়ানি খেয়ে’ হাসপাতালে ৯ জন
০৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় হাজীর ‘বিরিয়ানি খেয়ে’ হাসপাতালে ৯ জন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি রেস্তোরাঁ থেকে খাবার খাওয়ার পর শিশুসহ ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে