গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মেনু

শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন নিয়ে রাশেদের মন্তব্য

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩ পিএম, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ২২:০৪ এএম ২০২৬
শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন নিয়ে রাশেদের মন্তব্য
ছবি

বিএনপি নেতা রাশেদ খাঁন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন নিয়ে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, ওই ম্যারাথনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৯০ শতাংশই এক সময় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তাদের পেছনে সক্রিয় ছিলেন। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘লীগ ধর’ নামে আয়োজিত ম্যারাথনে প্রতীকীভাবে ‘লীগ’ পেটানোর আয়োজন করা হয়েছে। কিন্তু বিগত ১৬ বছর ছাত্রলীগের কর্মকাণ্ডের সময় যদি তারা প্রকাশ্যে এর বিরোধিতা করত, তাহলে ছাত্রলীগ এত শক্তিশালী হয়ে উঠতে পারত না এবং শেখ হাসিনাও এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারতেন না।

তিনি আরো লেখেন, শিবিরের ম্যারাথনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৯০ শতাংশই একসময় ছাত্রলীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছেন। জামায়াত-শিবিরের কৌশলের কারণে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, গণঅভ্যুত্থানের মাধ্যমে যদি আওয়ামী লীগের পতন না হতো, তাহলে শিবির তাদের কৌশলের অংশ হিসেবে ছাত্রলীগের মধ্যেই অবস্থান করত এবং আজকের অনেক নেতাকর্মীকে ছাত্রলীগের বড় বড় পদে দেখা যেত।

আগে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সানা/কেএমএএ/আপ্র/১৭/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা
১৭ জুলাই ২০২৬

‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন এনসিপি নেতা

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় সমাপনী বক্তব্যের শেষে ‘জয়বাংলা’ স্লোগান উচ্চারণ ক...

রথযাত্রার উদ্বোধনীতে বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল
১৬ জুলাই ২০২৬

রথযাত্রার উদ্বোধনীতে বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়...

জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির
১৬ জুলাই ২০২৬

জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কসম, জীবন দেব কিন্তু ‘২৪’ হ...

শিক্ষামন্ত্রী ক্ষমা চাওয়ার সুবর্ণ সুযোগ হারিয়েছেন: সামান্তা শারমিন
১৪ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রী ক্ষমা চাওয়ার সুবর্ণ সুযোগ হারিয়েছেন: সামান্তা শারমিন

আজ (মঙ্গলবার) সংসদ অধিবেশনে পদার্থবিজ্ঞান পরীক্ষা পেছানো কেন হলো না এমন প্রশ্নের পরে শিক্ষামন্ত্রী স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই