গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ঘিরে প্রস্তুতি সভা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৫ জুন ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ঘিরে প্রস্তুতি সভা
ছবি

ছবি প্রতিনিধি

সুলতান আল এনাম, ঝিনাইদহ: আগামীকাল শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিতব্য ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে এক দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও শাহজাহান আলী, সহসভাপতি আনারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।

বক্তারা বলেন, খেলাধুলা সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির অন্যতম মাধ্যম। জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

সভায় জেলা যুবদলের সহসভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাঁশীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, দর্শক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সফল বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে।
সানা/আপ্র/২৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই