গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ঘোষণা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১৯:৩৪ এএম ২০২৬
মেহেরপুরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ঘোষণা
ছবি

ছবি প্রতিনিধি

মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ। একই সঙ্গে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার।

প্রেজেন্টেশনে বলা হয়, ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন মেহেরপুর জেলার তিনটি উপজেলা ও দুটি পৌরসভার মোট ৪৭৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬১৬ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৯৯৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. আব্দুস ছাত্তার, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম এবং পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন।

বক্তারা অভিভাবকদের আগামী ২৮ জুন নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
সানা/আপ্র/২৫/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই