গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জে পূর্ব শত্রুতায় চার বাড়িতে অগ্নিসংযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২২ জুন ২০২৬ | আপডেট: ১৯:৩০ এএম ২০২৬
বদরগঞ্জে পূর্ব শত্রুতায় চার বাড়িতে অগ্নিসংযোগ
ছবি

ছবি সংগৃহীত

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের জাম্বুরমোড় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে চারটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

গত শনিবার (২০ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকার চারটি পরিবার প্রতিদিনের মতো রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার পর অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আগুন লাগার পর দাউদাউ করে জ্বলে ওঠে ঘরবাড়ি। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে ঘরে আটকে পড়া শিশু, নারী ও বৃদ্ধদের উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডে চার পরিবারের ঘরের আসবাবপত্র, গবাদিপশু এবং মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মামুন, মোস্তাফিজার, মাহফুজা, তোরাফন এবং প্রতিবেশী শাহ আলম সরকার অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ঘুমন্ত অবস্থায় থাকা চারটি পরিবারকে হত্যার উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঘটনার পর স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে উপজেলা পরিষদ চত্বর থেকে পিআইও কার্যালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টিন, কম্বল, শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২২/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি
২৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মস...

২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী গ্রেফতার
২৭ সেপ্টেম্বর ২০২৬

২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী গ্রেফতার

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফত...

টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার...

এক যুগ পর পাটের ভালো দাম, খুশি নওগাঁর চাষিরা
২৭ সেপ্টেম্বর ২০২৬

এক যুগ পর পাটের ভালো দাম, খুশি নওগাঁর চাষিরা

অনুকূল আবহাওয়ায় নওগাঁয় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরু থেকেই বাজারে মিলছে ভালো দাম। গত বছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে