গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রেসক্লাবে হামলা, যুবদল নেতাসহ মামলা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১২ জুন ২০২৬ | আপডেট: ০৬:২৫ এএম ২০২৬
প্রেসক্লাবে হামলা, যুবদল নেতাসহ মামলা
ছবি

আবেদুজ্জামান আমিরী -ছবি সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় প্রেসক্লাবে ঢুকে এক সাংবাদিককে মারধরের ঘটনায় যুবদল নেতা এস এম রেজা রিপনসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে পটিয়া থানায় মামলাটি করেন।

মামলায় পটিয়া পৌরসভা যুবদলের নেতা এস এম রেজা রিপনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরো সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুন দুপুরে আবেদুজ্জামান আমিরী পটিয়া প্রেসক্লাবে অবস্থান করছিলেন। এ সময় এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল প্রেসক্লাবে প্রবেশ করে। পরে তারা তাকে ক্লাব থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করে।

হামলার শিকার সাংবাদিক আবেদুজ্জামান আমিরী অভিযোগ করেন, ২০২৫ সালের ৫ নভেম্বর প্রকাশিত ‘পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শীর্ষক প্রতিবেদনের জেরে দীর্ঘদিন ধরে তিনি হুমকি ও ক্ষোভের মুখে ছিলেন। ওই প্রতিবেদনের কারণে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা অভিযোগ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে মামলাটি রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতারা।

সানা/কেএমএএ/আপ্র/১২/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই