গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় দরপত্র ছাড়াই সড়কের দুই শতাধিক গাছ কাটার অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৪ পিএম, ১১ মে ২০২৬ | আপডেট: ১৯:৩০ এএম ২০২৬
খুলনায় দরপত্র ছাড়াই সড়কের দুই শতাধিক গাছ কাটার অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

খুলনার দাকোপ উপজেলায় কোনো দরপত্র ছাড়াই সড়কের দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে।

উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কের উন্নয়ন কাজের মধ্যে গাছ কাটার এ ঘটনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, দরপত্র আহ্বান ছাড়াই গত কয়েকদিনে সড়কের দুই পাশের শিরীষ, চম্বলসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে এবং এর একটি অংশ গোপনে বিক্রিও করা হচ্ছে।

এ বিষয়ে কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীর মণ্ডল বলেন, সড়ক উন্নয়নের স্বার্থে গাছগুলো কাটা হচ্ছে। বর্তমানে গাছগুলো ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে।

তার দাবি, উপজেলা প্রকৌশলীর পরামর্শ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছগুলো কাটা হয়েছে। পরে দরপত্রের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে। তবে উপজেলা প্রকৌশলী এম. জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের এ বক্তব্য অস্বীকার করেন।

তিনি বলেন, গাছ কাটার পর বিষয়টি তাদের নজরে এসেছে। গাছ কাটার আগে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মিঠুও গাছ কাটার অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, সড়ক উন্নয়নের জন্য কিছু গাছ কাটার বিষয়টি তিনি শুনেছেন, তবে এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সানা/আপ্র/১১/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই