গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

বিদ্যালয়ে বজ্রপাতে জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি, বরিশাল

জেলা প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ১১:৩২ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:০৬ এএম ২০২৬
বিদ্যালয়ে বজ্রপাতে জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী
ছবি

ছবি সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জে ক্লাস চলাকালীন বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে পৃথকভাবে দুইটি স্কুলের ১৫ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। এরমধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান ও বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।

অসুস্থদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পাঁচ শিক্ষার্থী।

উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, দুপুরের দিকে ক্লাস চলাকালীন হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয়ের ভবনের ওপর বজ্রপাত হলে শ্রেণিকক্ষে অবস্থানরত সাতজন ছাত্রী আতঙ্কে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা আক্তার, সুমাইয়া ও মীম আক্তার, সপ্তম শ্রেণির জান্নাত, নবম শ্রেণির আফরোজা আক্তার ও সুমাইয়া আক্তার।

তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিক্ষার্থী বাড়ি ফিরে গেলেও অপর পাঁচ শিক্ষার্থী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে একই সময়ে মেহেন্দিগঞ্জের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বজ্রপাত হলে আটজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তারা সুস্থ হয়। পরবর্তীতে অভিভাবকদের ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজামুল হক।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান জানিয়েছেন, বজ্রপাতের শব্দে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এখনো কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসি/আপ্র/২৯/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক
১১ আগস্ট ২০২৬

বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক

মেহেরপুরের ইছাখালী সীমান্ত থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহ...

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল
১১ আগস্ট ২০২৬

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল

যশোরের মণিরামপুরের হেলাঞ্চি কৃষ্ণবাটি বালিকা বিদ্যালয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারতল...

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
১১ আগস্ট ২০২৬

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে বাস ও হাইড্...

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ
১১ আগস্ট ২০২৬

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই