গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে আইনগত সহায়তা দিবস পালিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৩৭ এএম ২০২৬
মেহেরপুরে আইনগত সহায়তা দিবস পালিত
ছবি

ছবি আজকের প্রত্যাশা

‎এস এ খান শিল্টু মেহেরপুর: মেহেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা লিগাল এইডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ শেখ, পারিবারিক আপিল আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ কেরামত আলী, শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, জেলা লিগাল এইড কর্মকর্তা লাবনী সুলতানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সুবিধাভোগী বেগম আলিয়া খাতুন ও শাকিল আহমেদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর সিনিয়র সিভিল জজ মোহাম্মদ মাসুদ রানা।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা লিগাল এইডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে র‌্যালিটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
সানা/আপ্র/২৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা
২৬ সেপ্টেম্বর ২০২৬

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন সন্তানসহ...

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি
২৬ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন...

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার
২৬ সেপ্টেম্বর ২০২৬

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার

৩৭০ বিষধর সাপ বাঁচিয়ে রাখাই কঠিন ॥ বেতন-ভাতা ও সাপের খাবার জোগাতেই হিমশিম

উন্নয়নের জন্য ভোট দিয়েছেন জনগণ: এমপি আজাহারুল ইসলাম
২৬ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়নের জন্য ভোট দিয়েছেন জনগণ: এমপি আজাহারুল ইসলাম

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য জনগণ তাঁকে ভোট দিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই