গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পরিত্যক্ত আ.লীগের অফিসে বেজে উঠল ৭ মার্চের ভাষণ

জেলা প্রতিনিধি, নওগাঁ

জেলা প্রতিনিধি, নওগাঁ

প্রকাশিত: ১৫:১৪ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ০১:৪৩ এএম ২০২৬
পরিত্যক্ত আ.লীগের অফিসে বেজে উঠল ৭ মার্চের ভাষণ
ছবি

ছবি সংগৃহীত

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রায় পরিত্যক্ত জেলা কার্যালয়ে আকস্মিকভাবে বেজে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।

শনিবার (৭ মার্চ) সকালে শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে অডিও ভাষণটি প্রচার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভাঙাচোরা ও প্রায় পরিত্যক্ত দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকের মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছে। তবে মাইকটি কারা, কখন এবং কীভাবে সেখানে স্থাপন করেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।

তবে পরে দলটির কিছু নেতাকর্মী তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে ভাষণ প্রচারের ভিডিওটি শেয়ার করে বিষয়টি জানান দেন।

বিষয়টি নিয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, এ ধরনের একটি ঘটনার কথা আমরা শুনেছি। পরে স্থানীয় লোকজন মাইকটি খুলে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।

এসি/০৭/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের আগমন
২৯ সেপ্টেম্বর ২০২৬

সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের আগমন

গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। সম্প্রতি একটি শাবকের জন্ম হয়...

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
২৯ সেপ্টেম্বর ২০২৬

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে বাপ্পি (৩২) ন...

ঘাটাইলের নতুন ইউএনও হচ্ছেন নূরী তাসমিন উর্মি
২৯ সেপ্টেম্বর ২০২৬

ঘাটাইলের নতুন ইউএনও হচ্ছেন নূরী তাসমিন উর্মি

মো. আকরাম হোসেন: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন ৩৭তম...

ফরিদপুরে বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি
২৯ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে