গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

১৭ জনকে আসামি করে থানায় অভিযোগ

গোবিন্দগঞ্জে কৃষকের শতাধিক গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৪৪ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:২২ এএম ২০২৬
গোবিন্দগঞ্জে কৃষকের শতাধিক গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষক মোখছেদ আলীর জমি থেকে শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আবু তৌফিক মো. রায়হান চৌধুরী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৬ থেকে ১৭ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জোরপূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের তরফমনু গ্রামের কৃষক মোখছেদ আলী একই এলাকার বাসিন্দা আবু তৌফিক মো. রায়হান চৌধুরী এবং তাঁর দুই ভাই রাশেদ চৌধুরী ও রাজীব চৌধুরীর কাছ থেকে দরবস্ত ইউনিয়নের খানসাপাড়া মৌজায় জেএল নম্বর ২৩৬, হালদাগ ১৫৮৯-এর অন্তর্ভুক্ত ৩ একর ৯০ শতাংশ জমি ২০১৬ সাল থেকে কিনেছেন। এর মধ্যে ৩ একর ৫৫ শতাংশ জমি মোখছেদ আলীর নামে রেকর্ডভুক্ত হয়েছে। জমি কেনার পর থেকে তিনি খাজনা-খারিজ পরিশোধ করে তা ভোগদখল করে আসছেন।

মোখছেদ আলী জমিতে বিভিন্ন ফসলের পাশাপাশি প্রায় সাত বছর আগে অন্তত এক বিঘা জমিতে ইউক্যালিপটাস গাছ রোপণ করেন। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা রায়হান চৌধুরী তাঁর দুই ভাই ও অন্য লোকজনকে নিয়ে অন্তত ১৬ শতাংশ জমি থেকে শতাধিক গাছ কেটে নিয়ে যান। স্থানীয়দের দাবি, কাটা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকার বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে রায়হান চৌধুরী ও তাঁর ভাইয়েরা বিক্রি করা কিছু জমি নিজেদের দাবি করে কয়েকজন কৃষকের কাছ থেকে জোরপূর্বক দখলে নিয়েছেন। তাঁরা নিজেদের বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এসব ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

জমি ক্রেতা মোখছেদ আলী বলেন, তাঁরা ন্যায্যমূল্যে জমি কিনে ভোগদখল করে আসছেন। কিন্তু বিক্রি করা জমি নিজেদের দাবি করে তাঁরা মানুষকে হয়রানি করছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মোখছেদ আলীর ছেলে আমিনুর শেখ মামুন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রায়হান চৌধুরীকে গাছ কেটে নিয়ে যেতে নিষেধ করে এবং উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেয়। তবে অভিযোগ অনুযায়ী, সেই প্রস্তাব না মেনে রায়হান চৌধুরী আবারো জমিতে গিয়ে গাছ কেটে নিয়ে যান।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, ওই দিন দুই পক্ষকে নিয়ে থানায় বসা হয়েছিল। সেখানে জমি মেপে ক্রেতা মোখছেদ আলীকে তাঁর কেনা জমি বুঝিয়ে দেওয়ার কথা হয়। পরে তিনি জানতে পেরেছেন, রায়হান চৌধুরীর লোকজন কাটা গাছসহ আরো গাছ কেটে নিয়ে গেছে। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা আবু তৌফিক মো. রায়হান চৌধুরী বলেন, মোখছেদ আলী তাঁদের কাছ থেকে জমি কিনেছেন, তবে কেনা জমির চেয়ে বেশি জমি ভোগ করছেন বলে তাঁর দাবি। জমি বুঝিয়ে না দিয়ে দখলের চেষ্টা করার অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাঁরা জমিতে আইল দিয়ে সীমানা নির্ধারণ করেছিলেন। মোখছেদ আলীর লোকজন সেই আইল তুলে ফেলায় তাঁরা গাছ কেটেছেন। ওই জমি তাঁদের দাবি করে তিনি বলেন, গাছ সরিয়ে সেখানে অন্য ফসল আবাদ করা হবে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ আলম বলেন, গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে তাঁরা আবারো গাছ কেটে নিয়ে গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১৮/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সাতক্ষীরায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেফতার
১৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলায় এজা...

টাঙ্গাইলে দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসনের বিশেষ সভা
১৮ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসনের বিশেষ সভা

মো. আকরাম হোসেন: টাঙ্গাইলে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং...

মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির এক হাজার শাড়ি বিতরণ
১৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির এক হাজার শাড়ি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে এক হাজার শাড়ি বিতরণ করেছে জেলা...

রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১১ প্লাটুন সদস্য
১৮ অক্টোবর ২০২৬

রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১১ প্লাটুন সদস্য

মো. নুর জামাল হক, রংপুর ব্যুরো প্রধান: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই