গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

পশ্চিম এশিয়ার সংঘাত প্রশমনে সংলাপের ওপর গুরুত্ব বাংলাদেশের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:১৬ এএম ২০২৬
পশ্চিম এশিয়ার সংঘাত প্রশমনে সংলাপের ওপর গুরুত্ব বাংলাদেশের
ছবি

শনিবার ইরাকের বাগদাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির -ছবি সংগৃহীত

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত প্রশমনে অব্যাহত সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে নারী ও শিশুসহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি নৃশংসতা বন্ধ এবং ১৯৬৭ সালের সীমান্তের আলোকে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) ইরাকের বাগদাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে বক্তব্য দেন হুমায়ুন কবির। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পশ্চিম এশিয়ার চলমান সংকটে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়া এবং জ্বালানির সরবরাহ শৃঙ্খলে ধাক্কার প্রেক্ষাপটে এবারের অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করছে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি নৃশংসতা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে ১৯৬৭ সালের সীমান্তের আলোকে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান হুমায়ুন কবির। এ লক্ষ্য অর্জনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সংকট সমাধানে মুসলিম দেশগুলোকে সম্মিলিত ও সক্রিয়ভাবে কাজ করার ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ ছাড়া বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ প্রবণতা মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সম্পৃক্ত হয়ে মুসলিম উম্মাহকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হুমায়ুন কবির।
সানা/আপ্র/১৮/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শন, ‘সামাজিক প্রতিরোধের’ কথা বললেন ইশরাক
১৮ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শন, ‘সামাজিক প্রতিরোধের’ কথা বললেন ইশরাক

রাজধানীর গেণ্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে লোকজনকে ধাওয়া করার ঘটনায় নিজ...

সম্প্রীতি নষ্টের চেষ্টাকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির
১৮ অক্টোবর ২০২৬

সম্প্রীতি নষ্টের চেষ্টাকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

দেশের ধর্মীয় সম্প্রীতির বন্ধনে বিভাজন সৃষ্টি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তাদের ব্যাপারে...

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু
১৮ অক্টোবর ২০২৬

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়ার পর...

উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৫০, ভাঙচুর
১৮ অক্টোবর ২০২৬

উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৫০, ভাঙচুর

রাজধানীর উত্তরায় বকেয়া বেতন পরিশোধ এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে পোশাক শ্রম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই