গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

টাঙ্গাইলে দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসনের বিশেষ সভা

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ০০:৫৩ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:২২ এএম ২০২৬
টাঙ্গাইলে দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসনের বিশেষ সভা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. আকরাম হোসেন: টাঙ্গাইলে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং পূজাকালীন যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, শহরের যানজট নিরসন এবং যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সার্বক্ষণিক সতর্ক থাকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় স্থানীয় সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং পূজা উদ্যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৮/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

সাতক্ষীরায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেফতার
১৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলায় এজা...

মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির এক হাজার শাড়ি বিতরণ
১৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির এক হাজার শাড়ি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে এক হাজার শাড়ি বিতরণ করেছে জেলা...

রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১১ প্লাটুন সদস্য
১৮ অক্টোবর ২০২৬

রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১১ প্লাটুন সদস্য

মো. নুর জামাল হক, রংপুর ব্যুরো প্রধান: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত...

হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে উদ্যোগ নেওয়া হয়েছে: মন্ত্রী জাহিদ
১৮ অক্টোবর ২০২৬

হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে উদ্যোগ নেওয়া হয়েছে: মন্ত্রী জাহিদ

দিনাজপুরে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে এসে রোগীরা যাতে দালালচক্রের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে হা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই