গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে উদ্যোগ নেওয়া হয়েছে: মন্ত্রী জাহিদ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ০০:৪৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:৩৭ এএম ২০২৬
হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে উদ্যোগ নেওয়া হয়েছে: মন্ত্রী জাহিদ
ছবি

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন -প্রতিনিধির পাঠানো ছবি

দিনাজপুরে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে এসে রোগীরা যাতে দালালচক্রের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে হাসপাতালগুলোকে দালালমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, অতীতে বিভিন্ন হাসপাতালে দালালদের শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় ছিল। এ সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে হাসপাতালগুলোতে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। পাশাপাশি হাসপাতালগুলোতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণেও সংশ্লিষ্টদের তৎপরতা অব্যাহত রয়েছে। এসব উদ্যোগের ফলে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে দিনাজপুর মেডিকেল কলেজের গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

হাসপাতালের জনবলসংকটের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় কর্মীর অভাবে কিছু ক্ষেত্রে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এ সংকট কাটিয়ে উঠতে বিধিবদ্ধ নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নয়ন ও হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে শুধু হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। সবার সমন্বিত প্রচেষ্টায় রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সানা/আপ্র/১৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাতক্ষীরায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেফতার
১৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় শামীম হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলায় এজা...

টাঙ্গাইলে দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসনের বিশেষ সভা
১৮ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসনের বিশেষ সভা

মো. আকরাম হোসেন: টাঙ্গাইলে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং...

মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির এক হাজার শাড়ি বিতরণ
১৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির এক হাজার শাড়ি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে এক হাজার শাড়ি বিতরণ করেছে জেলা...

রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১১ প্লাটুন সদস্য
১৮ অক্টোবর ২০২৬

রংপুরে ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১১ প্লাটুন সদস্য

মো. নুর জামাল হক, রংপুর ব্যুরো প্রধান: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই