গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাঁশ দিয়ে সেতুর ফুটপাত ঢালাই করা সেই প্রকৌশলী বরখাস্ত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ১৯:১৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:০৬ এএম ২০২৬
বাঁশ দিয়ে সেতুর ফুটপাত ঢালাই করা সেই প্রকৌশলী বরখাস্ত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. আকরাম হোসেন: টাঙ্গাইলের বাসাইলে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেলা ও উপজেলা পর্যায়ের দুই জ্যেষ্ঠ প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত পৃথক আদেশ ও চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী। কারণ দর্শানোর নোটিশ পাওয়া দুই কর্মকর্তা হলেন টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন ও বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান। তাঁদের সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এলজিইডি সূত্র জানায়, বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হচ্ছে। ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে যৌথভাবে কাজ করছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া প্রকল্পটির কাজ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয়েছে। বর্তমানে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

এলজিইডির অফিস আদেশে বলা হয়েছে, অনুমোদিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সেতুর অন্য অংশেও নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে কি না, তা কারিগরিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সানা/আপ্র/২৩/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মানিকগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান
২৩ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

মো. আরিফুল ইসলাম: মানিকগঞ্জ সদর উপজেলার শহর ও আশপাশের সড়কে যানজট নিরসন এবং শৃঙ্খলা ফেরাতে অবৈধ থ্রি-...

যশোরে ঢাকাগামী বাস থেকে ১৬৮ বোতল ফেয়ারডিলসহ আটক দুই
২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ঢাকাগামী বাস থেকে ১৬৮ বোতল ফেয়ারডিলসহ আটক দুই

গোলাম মর্তুজা মনি, যশোর: মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোরের কোতোয়ালি মডেল থানার...

ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
২৩ সেপ্টেম্বর ২০২৬

ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী...

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে আমি মেনে নেব না: অপ্রতিমের মা
২৩ সেপ্টেম্বর ২০২৬

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে আমি মেনে নেব না: অপ্রতিমের মা

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে