গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে তদন্ত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:০১ এএম ২০২৬
বদরগঞ্জ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে তদন্ত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পরিচয়হীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বদরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, তিন দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় অজ্ঞাত ওই পথচারীকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়।

লাশের সুরতহাল ও প্রাথমিক পর্যবেক্ষণ শেষে বদরগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মামুনুর রশীদ জানান, নিহত ব্যক্তির পায়ে ঘা-পাচড়া এবং দুই হাতে পুরনো একাধিক কাটার দাগ রয়েছে। এসব আলামত ও তার শারীরিক অবস্থা দেখে তিনি মাদকাসক্ত, বিশেষ করে হেরোইনসেবী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, নিহত ব্যক্তির সঠিক নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপ বিশ্লেষণ করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আইনি প্রক্রিয়া শেষে পরিচয় শনাক্ত হলে নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হবে। পাশাপাশি তার মৃত্যুর প্রকৃত কারণ এবং সড়ক দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সানা/আপ্র/১৭/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নির্মিত জনস্বাস্থ্য বি...

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা
১৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা

বাংলাদেশে সাম্প্রতিক হাম প্রাদুর্ভাব নিয়ে পরিচালিত এক সমন্বিত গবেষণায় শিশুদের হাম আক্রান্ত হওয়ার পেছ...

চাঁদাবাজির মামলায় টঙ্গীতে বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
১৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির মামলায় টঙ্গীতে বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভ...

আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জাকির হোসেনের
১৭ সেপ্টেম্বর ২০২৬

আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জাকির হোসেনের

বাগেরহাটে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 43 মিনিট আগে