টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকছেদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
এর আগে গাজীপুরের টঙ্গীতে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ সময় হামলায় মাসুদ (৩০) নামে এক পুলিশ কনস্টেবল আহত হন।
গত রোববার রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন মোজাম্মেল (৩০), আশরাফুল (২৫), নাইম মিয়া (২৮), সোহাগ (৩০) ও আদর (২১)।
টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতার করার পর মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়।
সানা/আপ্র/১৬/৯/২০২৬