গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণে অনিয়ম

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

প্রকাশিত: ২১:৫৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০২:২৬ এএম ২০২৬
ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণে অনিয়ম
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার নালী ইউনিয়নে ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এতে প্রতি কার্ডধারীর মাঝে ৩০ কেজি চাল বিতরণ করার কথা থাকলেও কার্ড প্রতি চাল দেওয়া হচ্ছে ২৯ কেজি বা তারও কম। জানা যায়, নালী ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকেই চাল বিতরণ করছে, ট্যাগ অফিসার ছাড়াই। তারা নির্ধারিত ওজনে চাল না দিয়ে চাল ওজনে কম দিচ্ছে। ঘটনা স্থলে গিয়েও এর সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে একাধিক কার্ডধারী অভিযোগ করে বলেন, চাল ওজনে কম দিচ্ছে। এর কারণ জানতে চাইলে সচিব ও মেম্বাররা বলেন, গোডাউন থেকেই চাল কম দেয় এজন্য আমরাও কম দিই। আমরা তো আর বাড়ি থেকে চাল এনে তোমাদের দিতে পারবো না। এ ব্যাপারে দায়িত্বরত ট্যাগ অফিসার শাহাদাত হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি ওখানে যাই নি। ফোন করে চাল বিতরণের অনুমতি দিয়েছি। কিন্তু চাল বিতরণে ওজনে কম দেওয়ার কোন সুযোগ নেই। ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ সেলিম হোসেন জানান, গোডাউন থেকেই চাল কম আসে এজন্য আমরাও কিছু চাল কম দিচ্ছি। আর গোডাউন থেকে চাল এনেছেন ইউপি সদস্য রাজিব। আমরা তার নির্দেশেই চাল বিতরণ করছি। কিছু জানার প্রয়োজন হলে তাকে ফোন দিতে পারেন।  এ ব্যাপারে নালী ইউপি সদস্য রাজিব জানান, আমি সচিব সাহেবের সাথে কথা বলছি। তিনি বলেছেন, চাল ওজনে কম দেওয়া হচ্ছে না, আপনারা সচিবের সাথে কথা বলেন। এ ব্যাপারে ঘিওর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শ্রী বিপুল কুমার জানান, গোডাউন থেকে চাল কম দেওয়ার উপায় নেই। তাদেরকে গোডাউন থেকে চাল দেওয়ার সময় চাল সঠিক ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।
সানা/ওআ/আপ্র/৩০/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি
০৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি

এস এ খান শিল্টু: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্ব...

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া
০৭ অক্টোবর ২০২৬

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা কমিটির সদস্য, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই