গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের বিল তৃতীয় পক্ষকে ইজারা দেওয়ার অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৫ এএম ২০২৬
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের বিল তৃতীয় পক্ষকে ইজারা দেওয়ার অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন আয়মারা বিল আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্পের সরকারি বিল নিয়ম ভেঙে ১৫ লাখ টাকায় পাঁচ বছরের জন্য তৃতীয় পক্ষের কাছে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। আশ্রয়ণ প্রকল্পের ৫৩টি পরিবারের উপকারভোগী সদস্যদের সমিতির নামে মাছ চাষ ও জীবিকা নির্বাহের জন্য বরাদ্দ দেওয়া বিলটি আওয়ামী লীগ নেতা মো. আশরাফুল আলমের কাছে ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের ৫৩টি পরিবারকে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্দেশ্যে বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন মৌজার ৫ দশমিক ৮৭ একর আয়তনের বিলটি পাঁচ বছরের জন্য সমিতির নামে ডি.সি.আর মূলে বরাদ্দ দেওয়া হয়। সমবায়ভিত্তিতে মাছ চাষ করে উপকারভোগীদের আর্থিক অবস্থার উন্নয়ন করাই ছিল এ বরাদ্দের মূল উদ্দেশ্য।

স্থানীয়দের অভিযোগ, সেই উদ্দেশ্য বাস্তবায়ন না করে উপকারভোগীরা নিজেরা মাছ চাষ না করে ভেলাইন আদর্শগ্রাম সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে বিলটি মো. আশরাফুল আলমের কাছে প্রায় ১৫ লাখ টাকায় পাঁচ বছরের জন্য ইজারা দিয়েছেন। এতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি সরকারও সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

এ ঘটনায় আশ্রয়ণ প্রকল্পের এক বাসিন্দা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী বিলটি ইজারা দেওয়া হলে সরকার উল্লেখযোগ্য রাজস্ব পেতে পারত। অন্যদিকে উপকারভোগীরা নিজেরা বিলটি ব্যবহার করলে ৫৩টি পরিবারই আর্থিকভাবে লাভবান হতো। একই সঙ্গে ডি.সি.আরের শর্ত ভঙ্গ করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য ব্যক্তির কাছে বিলটি সাব-লিজ দেওয়া হয়েছে কি না, তা তদন্তেরও দাবি জানানো হয়েছে।

তবে ভেলাইন আদর্শগ্রাম সমবায় সমিতি লিমিটেডের সদস্য আমিন, মাহফুজসহ অন্য সদস্যরা বলেন, সমিতির সদস্যদের মাছ চাষের জন্য পর্যাপ্ত অর্থ না থাকায় আশরাফুলের সঙ্গে অংশীদারির ভিত্তিতে মাছ চাষ করছেন তাঁরা। মাছ চাষের মুনাফা প্রতিবছর সমিতির সদস্যদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। গত কয়েক বছর ধরে আশরাফুলের মাধ্যমে মাছ চাষ করার কথাও স্বীকার করেন তাঁরা।

অভিযোগের বিষয়ে মৎস্যচাষি আশরাফুল আলম বলেন, তিনি কোনোভাবেই বিলটি লিজ নেননি। আশ্রয়ণ প্রকল্পের সমিতির সদস্যরাই বিলটির দেখাশোনা ও মাছ চাষের কার্যক্রম পরিচালনা করছেন। তিনি শুধু মাছের পোনা ও খাদ্য দিয়ে তাঁদের সহযোগিতা করছেন। বিলটি লিজ নেওয়ার বিষয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ বলেন, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যেই সরকারি খাস বিল বরাদ্দ দেওয়া হয়। ইজারার শর্ত ভঙ্গ করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে সাব-লিজ দেওয়া সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

তিনি আরো বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি বা সংগঠন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইজারাকৃত সরকারি সম্পত্তি অন্যের কাছে সাব-লিজ দিতে পারে না।
সানা/আপ্র/৮/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চালুর ১২০ দিনের মাথায় ফের বন্ধ কাফকোর উৎপাদন
০৮ সেপ্টেম্বর ২০২৬

চালুর ১২০ দিনের মাথায় ফের বন্ধ কাফকোর উৎপাদন

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: চালুর মাত্র ১২০ দিনের মাথায় আবার উৎপাদন বন্ধ করেছে চট্টগ্রামের আনো...

কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা
০৮ সেপ্টেম্বর ২০২৬

কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। প্রতারণার...

সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের নয় দিন পর মৃত্যু
০৮ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের নয় দিন পর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার নয় দিন পর মৃত্যুর কাছে হার মানলেন কলেজছাত্র ইমতিয়াজ উদ্দিন হৃদয় (২০)।...

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কর্মশালা শুরু
০৮ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কর্মশালা শুরু

এস এ খান শিল্টু: মেহেরপুরে প্রান্তিক নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে