গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

হেফাজতের বক্তব্যের প্রতিবাদে মেহেরপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২১:০৯ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৪২ এএম ২০২৬
হেফাজতের বক্তব্যের প্রতিবাদে মেহেরপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির অভিযোগ তুলে এর প্রতিবাদ এবং নিজেদের সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে মেহেরপুরে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় মেহেরপুর প্রেস ক্লাবে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আব্দুস সালাম। মূল বক্তব্য উপস্থাপন করেন কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন। এ সময় ঢাকা মহানগর উত্তরের আমির মো. শরিফুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদ।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক, কুরুচিপূর্ণ ও মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। ওই সমাবেশে হেযবুত তওহীদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক ও হিংসাত্মক বক্তব্য দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।

বক্তারা অভিযোগ করেন, ওই সমাবেশ থেকে হেযবুত তওহীদের ‘আস্তানা গুঁড়িয়ে দিয়ে’ দেশ থেকে উৎখাতের হুমকি দেওয়া হয়েছে। সমাবেশে অংশ নেওয়া নারীদের ‘পতিতা’ বলে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলেও তাঁরা দাবি করেন। তাঁদের ভাষ্য, সমাবেশ আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের দেওয়া সুনির্দিষ্ট শর্তগুলোও যথাযথভাবে মানা হয়নি।

এ ছাড়া ফটিকছড়িতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে পেশ করা নয় দফা দাবির ষষ্ঠ দফায় হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হেযবুত তওহীদের সদস্যদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। তাঁদের দাবি, এর আগে উগ্রবাদীদের ইন্ধনে পোরকরা গ্রামে হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়িতে চার দফা সংঘবদ্ধ হামলা হয়েছে। এসব হামলায় তাঁদের দুই সদস্য নিহত এবং শতাধিক সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন বক্তারা।

তাঁরা বলেন, চলমান পরিস্থিতিতে হেযবুত তওহীদের হাজার হাজার সদস্য এবং নোয়াখালীতে সংগঠনটির স্কুল, হাসপাতাল, খামার, পোশাক কারখানাসহ অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প হুমকির মুখে রয়েছে।

বক্তারা হেযবুত তওহীদকে একটি অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন হিসেবে উল্লেখ করে বলেন, আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিন দশকের বেশি সময় ধরে তাঁরা শান্তিপূর্ণভাবে উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে কাজ করছেন। তাঁদের দাবি, দীর্ঘ সময়ে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে প্রায় ছয় শতাধিক মামলা হলেও গত ৩১ বছরে কোনো সদস্য আদালতের রায়ে দোষী সাব্যস্ত হননি; বরং তাঁরা সবাই খালাস পেয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয়, তাঁদের আকিদা ও বিশ্বাস ইসলামের মৌলিক বিধানের ওপর প্রতিষ্ঠিত এবং সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা নিশ্চিত করেছে। হেফাজতে ইসলাম নিজেদের উগ্র এজেন্ডা বাস্তবায়নে সরকারের ওপর প্রভাব বিস্তার করে এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

দাবিগুলো কী
সংবাদ সম্মেলনে উসকানি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ ব্যবহার করে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা, হেযবুত তওহীদের কার্যালয়, সদস্যদের পরিবার ও উন্নয়নমূলক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠনটির সদস্যদের মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানানো হয়।

একই সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের উগ্রবাদ, মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান বক্তারা। দেশের সংবিধান, আইনের শাসন ও প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখারও অনুরোধ জানান তাঁরা।
সানা/আপ্র/২৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছে...

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চারটি দেশীয় অস্ত্রসহ মো. রা...

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
১৬ অক্টোবর ২০২৬

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আবু কাউছার (৩৫) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে...

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড
১৬ অক্টোবর ২০২৬

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে