গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

নকশা ও পার্কিং অনিয়মে উৎসব সুপার শপকে ৮ লাখ জরিমানা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:১২ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৩৩ এএম ২০২৬
নকশা ও পার্কিং অনিয়মে উৎসব সুপার শপকে ৮ লাখ জরিমানা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম নগরের হালিশহর এক্সেস রোডে অনুমোদিত নকশার ব্যত্যয় এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় উৎসব সুপার শপের মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামী ২৭ নভেম্বরের মধ্যে নকশার ব্যত্যয়কৃত অংশ সংশোধন এবং প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সিডিএ পরিচালিত অভিযানে এ জরিমানা করেন সংস্থাটির বিশেষ ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। এ সময় সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে উৎসব সুপার শপের ভবনের অনুমোদিত নকশা পর্যালোচনা করে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। একই সঙ্গে বাণিজ্যিক ভবনটির জন্য অনুমোদিত নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা না থাকার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে। এসব অনিয়মের কারণে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, অভিযানের সময় উৎসব সুপার শপ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত নকশা দেখাতে পারেনি। পরিদর্শনে দেখা যায়, বাণিজ্যিক ভবন হলেও সেখানে নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিং সুবিধা নেই। ভবন কর্তৃপক্ষ রাস্তার জায়গা ব্যবহার করে গাড়ি পার্কিংয়ের কথা জানিয়েছে। এসব অনিয়মের কারণে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ভবন কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে নকশার ব্যত্যয়কৃত অংশ সংশোধন এবং প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে একই এলাকায় নির্মাণাধীন আরেকটি ভবনের বিরুদ্ধেও অভিযান চালায় সিডিএ। সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়ার অভিযোগের সত্যতা পাওয়ার পর ভবনটির সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযানের অংশ হিসেবে একই এলাকার একটি রেস্টুরেন্টেও যান সিডিএ কর্মকর্তারা। ভবনটিতে রেস্টুরেন্ট পরিচালনার অনুমোদন রয়েছে কি না এবং অনুমোদিত নকশা ও ব্যবহারবিধি অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না, তা যাচাই করতে সেখানে পরিদর্শন করা হয়।

তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও রেস্টুরেন্টের মালিক বা দায়িত্বশীল কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন যাচাই করা সম্ভব হয়নি। পরে রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ রয়েছে।

সিডিএ জানিয়েছে, নগরে অনুমোদিত নকশার ব্যত্যয়, অবৈধ নির্মাণ এবং ভবনের ব্যবহারবিধি লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সানা/আপ্র/২৭/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে ৪৩৫ পরিবার পেল ১ হাজার ৬৭০ গাছের চারা
২৭ আগস্ট ২০২৬

ঘোড়াঘাটে ৪৩৫ পরিবার পেল ১ হাজার ৬৭০ গাছের চারা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ৪৩৫টি...

হেফাজতের বক্তব্যের প্রতিবাদে মেহেরপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
২৭ আগস্ট ২০২৬

হেফাজতের বক্তব্যের প্রতিবাদে মেহেরপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

এস এ খান শিল্টু: হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির অভিযোগ তুলে এর প্রতিবাদ এবং...

রাজৈরে ইয়াবাসহ দুই যুবক আটক, জনতার গণধোলাই
২৭ আগস্ট ২০২৬

রাজৈরে ইয়াবাসহ দুই যুবক আটক, জনতার গণধোলাই

মাদারীপুরের রাজৈরে ইয়াবাসহ এক যুবককে এবং ইয়াবা সেবনের অর্থ জোগাড় করতে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে আর...

আনোয়ারায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল
২৭ আগস্ট ২০২৬

আনোয়ারায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে