গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই: ফারিণ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:০২ এএম ২০২৬
‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই: ফারিণ
ছবি

ছবি সংগৃহীত

অভিনয়ের ব্যস্ততা থেকে অবসর পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন তাসনিয়া ফারিণ। নতুন কোনো শহর, ঐতিহাসিক স্থাপনা কিংবা প্রকৃতির নৈসর্গ- সবকিছুই নিজের মতো করে উপভোগ করতে ভালোবাসেন এই অভিনেত্রী। 

 

এবার ইউরোপের অন্যতম আলোচিত শহর ফ্রান্সের প্যারিসে ঘুরতে দেখা গেল তাকে। প্যারিসের বিখ্যাত পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ফারিণ।

উনিশ শতকের এই স্থাপত্য প্যারিসের অন্যতম পরিচিত দর্শনীয় স্থান। ছবিতে কালো পোশাকে হাসিমুখে দেখা গেছে ফারিণকে।


পেছনে ঐতিহাসিক স্থাপনা আর নীল আকাশ- সব মিলিয়ে ছবিতে ধরা পড়েছে প্যারিসের নান্দনিক আবহ। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে অভিনেত্রীর লেখা ক্যাপশন।


ভ্রমণের মুহূর্তে দাঁড়িয়ে জীবনের গভীর এক উপলব্ধির কথা জানিয়েছেন ফারিণ। 

ক্যাপশনে তিনি লেখেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই- না মানুষ, না সম্পত্তি এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’ ফারিণের এই কথায় ফুটে উঠেছে জীবনের ক্ষণস্থায়িত্বের দর্শন। 

মানুষ, সম্পদ কিংবা কোনো বিশেষ মুহূর্ত- কোনোটিই চিরদিনের নয়। জীবনের পথে কিছু সম্পর্ক, ভালোবাসা ও অভিজ্ঞতা কিছু সময়ের জন্য আমাদের সঙ্গে থাকে; এরপর সময়ের নিয়মেই সেগুলো ছেড়ে সামনে এগিয়ে যেতে হয়। প্যারিসের মতো স্বপ্নের এক শহরে দাঁড়িয়ে ফারিণের এমন উপলব্ধি তাই তার ভ্রমণের ছবিকে দিয়েছে ভিন্ন মাত্রা।


অভিনয়ের জগতে ছোট পর্দা দিয়ে পথচলা শুরু হলেও তাসনিয়া ফারিণ এখন বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। গেল বছর অভিনেতা শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। বাণিজ্যিক ঘরানার এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন অভিজ্ঞতা অর্জন করেন ফারিণ। 

 

এরপর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

ডিসি/আপ্র/২৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর
১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদ আলীর জীবন নিয়ে সিরিজ, মুক্তি ৪ নভেম্বর

বক্সিং রিংয়ে অসাধারণ কীর্তি, ব্যক্তিত্ব আর সাহসী অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে কিংবদন্তি হয়ে উঠেছিলে...

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’
১৫ অক্টোবর ২০২৬

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’

ভিডিও গেম থেকে নির্মিত সিনেমা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে