গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেনু

ঢাকায় ‘ভইরা-দে গ্রুপের’ ৩ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১১:৫৭ এএম ২০২৬
ঢাকায় ‘ভইরা-দে গ্রুপের’ ৩ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুর ও পল্লবী এলাকায় ত্রাস সৃষ্টি করা কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ অন্যতম সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

বুধবার (১৭ জুন) ভোরে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য দুজনের নাম আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫) বলে জানা গেছে।

র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা-দে গ্রুপ’ সক্রিয় একটি গ্যাং।

নুরাঙ্গীর নাহিদ বলেন, গত ২৩ মে সন্ধ্যায় বিপ্লব ও হৃদয় নামে দুই ভাই গাড়িযোগে বাসায় ফেরার পথে পল্লবী এলাকার একটি মুদি দোকানের সামনে পৌঁছলে পূর্বশত্রুতার জেরে ইমনসহ ৭ থেকে ৮ জন তাদের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়।

তিনি আরো বলেন, ঘটনার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে ইমনসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের এই মিডিয়া অফিসার জানান, তদন্তে ‘ভইরা-দে গ্রুপ’ নামের এই গ্যাংটির সদস্যদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মাদক সেবন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে রাজধানীতে সক্রিয় অন্যান্য কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধেও র‍্যাবের অভিযান চলমান থাকবে।

এসি/আপ্র/১৭/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

র‌্যাব সেজে পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা লুট, গ্রেফতার ৫
১৫ আগস্ট ২০২৬

র‌্যাব সেজে পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা লুট, গ্রেফতার ৫

একদল ঠিক করতো লক্ষ্যবস্তু, আরেক দল করতো ডাকাতি

র‍্যাবের পোশাকে প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা লুট
১৫ আগস্ট ২০২৬

র‍্যাবের পোশাকে প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা লুট

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে একটি পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা...

রাজধানীতে অর্ণবের মৃত্যুর তিন মাস পরও উদ্ঘাটন হয়নি প্রকৃত কারণ
১৪ আগস্ট ২০২৬

রাজধানীতে অর্ণবের মৃত্যুর তিন মাস পরও উদ্ঘাটন হয়নি প্রকৃত কারণ

গত ২ মে রাজধানীতে ধানমন্ডির ১১ নম্বর সড়কের একটি ভবনের ১৩ তলার ছাদ থেকে পড়ে ৩২ বছর বয়সি অর্ণবের মৃত্য...

বিস্কুটের ওজনে গরমিল, নাবিস্কোকে দুই লাখ টাকা জরিমানা
০৩ আগস্ট ২০২৬

বিস্কুটের ওজনে গরমিল, নাবিস্কোকে দুই লাখ টাকা জরিমানা

মোড়কে উল্লেখ করা ওজনের তুলনায় কম পণ্য দেওয়ার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে