গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডেইলি স্টারে হামলারকারী কম্পিউটার নিয়ে যাওয়া যুবক গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৪৮ এএম ২০২৬
ডেইলি স্টারে হামলারকারী কম্পিউটার নিয়ে যাওয়া যুবক গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

আলোচিত ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলার দুষ্কৃতকারী আজমির হোসেন আকাশকে (২৭) রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। এ সময় তার কাছ থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স, তিনটি ক্যাবল, একটি সুইচ অ্যাডাপ্টর ও একটি মাউস উদ্ধার করা হয়।


বুধবার (২৪ ডিসেম্বর) র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান।


তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও লুটপাটের সময় আজমির হোসেন আকাশ মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স নিয়ে যান। সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের পর তাকে গ্রেফতার করা হয়।


এর আগে মঙ্গলবার আরো ১০ জনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। এ নিয়ে দুই দিনে গ্রেফতার করা হয় ২৯ জনকে।


ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।


কুড়াল হাতে উল্লাস করা যুবকের নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ইসলা বাড়ি গ্রামে। থাকেন ঢাকার উত্তরায়।


আরেক ভিডিওতে যিনি ওই রাতে ঘটনাস্থলে দাঁড়িয়ে প্রথম আলো ও ডেইলি স্টার গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে বেসরকারি একটি টেলিভিশনকে বলছিলেন, তাকেও ডিবি গ্রেফতার করে। তিনি কারি মুয়াজ বিন আবদুল রহমান।


পুলিশ জানায়, তিনি যুব মজলিসের শরীয়তপুর জেলা শাখার নেতা। শরীয়তপুর সদর থানার পশ্চিম কান্দি গ্রামে তার বাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি বলছিলেন, যেটা ৫ আগস্ট করার কথা ছিল, আমরা পারিনি। আজকে সেটা করেছি হাদি ভাইয়ের অসিলায়।


এ ছাড়া দুটি জাতীয় দৈনিকের কার্যালয়ে হামলার উসকানিদাতা হিসেবে শনাক্ত করা হয়েছে আরো অন্তত ২০ জনকে। এর বাইরে ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।


এসি/আপ্র/২৪/১২/২০২৫



সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে